আত্মশক্তি ফাউন্ডেশন

ভূমিকা গীতার ধ্যান প্রথম অধ্যায় : অর্জুনবিষাদযোগ দ্বিতীয় অধ্যায় : সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় : কর্মযোগ চতুর্থ অধ্যায় : জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় : সন্ন্যাসযোগ ষষ্ঠ অধ্যায় : ধ্যানযোগ সপ্তম অধ্যায় : জ্ঞান-বিজ্ঞান-যোগ অষ্টম অধ্যায় : অক্ষর-ব্রহ্মযোগ নবম অধ্যায় : রাজবিদ্যা-রাজগুহ্য-যোগ দশম অধ্যায় : বিভূতিযোগ একাদশ অধ্যায় : বিশ্বরূপ-দর্শনযোগ দ্বাদশ অধ্যায় : ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় : ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞ-বিভাগযোগ চতুর্দশ অধ্যায় : গুণত্রয়-বিভাগযোগ পঞ্চদশ অধ্যায় : পুরুষোত্তমযোগ ষোড়শ অধ্যায় : দৈবাসুর-সম্পদ-বিভাগযোগ সপ্তদশ অধ্যায় : শ্রদ্ধাত্রয়-বিভাগযোগ অষ্টাদশ অধ্যায় : মোক্ষযোগ গীতা-মাহাত্ম্য
চতুর্থ অধ্যায়

॥ ॐ श्री परमात्मने नमः ॥

শ্রীমদ্ভগবদ্গীতা

अथ चतुर्थोऽध्यायः ।   ज्ञानकर्मसंन्यासयोगः

অথ চতুর্থ অধ্যায় : জ্ঞানকর্মসন্ন্যাসযোগ

Chapter 4 : Path of Karma Yoga with Self-Knowledge

 

श्रीभगवानुवाच ।

इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् ।

विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत् ॥ ४-१॥

ভগবান উবাচ
ইমম বিবস্বতে যোগম্‌ প্রোক্তবান অহম্‌ অব্যয়ম্‌ ।
বিবস্বান মনবে প্রাহ মনুঃ ইক্ষাকবে অব্রবীত্ ।।১

 

ভগবান বললেন-অমি পুর্বে সুর্য্যদেব বিবশ্বানকে এই অব্যয় নিস্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ বলে ছিলাম। সুর্য তা মানবজাতির জনক মনুকে বলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন।

 

 

एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदुः ।

स कालेनेह महता योगो नष्टः परन्तप ॥ ४-२॥

এবম্‌ পরম্পরা প্রাপ্তম্‌ ইমম্‌ রাজর্ষয বিদুঃ ।
সঃ কালেন ইহ মহতা যোগঃ নষ্টঃ পরন্তপ ।।২

অর্থ-এই ভাবে পরম্পরের মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিল কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্টপ্রায় হয়েছে।

 

स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः ।

भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम् ॥ ४-३॥

সঃ এব অয়ম্‌ ময়া তে অদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতন ।
ভক্তঃ অসি মে সখ্য ইতি রহস্যম্‌ হি এতত্ উত্তমম্‌ ।।৩

সেই সনাতন যোগ আজ তোমাকে বললাম কারন তুমি আমার ভক্ত ও সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরুরহস্য হৃদয়ঙ্গম করতে পারবে।

Lord Krishna said: I taught this KarmaYoga, the eternal science of right ac­tion, to King Vivasvan. Vivasvan taught it to Manu; Manu taught it to Ikshvaku. Thus, the saintly Kings knew this science of proper action (KarmaYoga), handed down in succession. After a long time, this science was lost from this earth. Today, I have described the same ancient science to you because you are my sincere devotee and friend. This science is a supreme secret in­deed. (4.01-03)

 

अर्जुन उवाच ।

अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः ।

कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति ॥ ४-४॥

অর্জুন উবাচ
অপরম্‌ ভবতঃ জন্ম পরম জন্ম বিবস্বতঃ ।
কথম্‌ এতত্ বিজানিয়াম্‌ ত্বম আদৌ প্রক্তবান ইতি ।। ৪

অর্জুন বললেন সুর্যদেব বিবশ্বানের জন্ম হয়েছিল আপনার জন্মের অনেক পুর্বে। আপনি সৃষ্টির প্ররম্ভে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলেন তা আমি কিকরে জানব।

Arjuna said: You were born later, but Vivasvan was born in ancient time. How am I to understand that You taught this science in the begin­ning of the creation? (4.04)

 

        श्रीभगवानुवाच ।

बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन ।

तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप ॥ ४-५॥

ভগবান উবাচ
বহুনী মে ব্যতীতানি জন্মানি তব অর্জুন ।
তানি অহম্‌ বেদ সর্বানি ন ত্বম্‌ বেত্থ পরন্তপ ।।৫

ভগবান বললেন-হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহুজনম অতিত হয়েছে, আমি সে সমস্ত জন্মের কথা মনে করতে পারি তুমি তা পার না।

Lord Krishna said: Both you and I have taken many births. I remember them all, O Arjuna, but you do not remember. (4.05)

 

अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् ।

प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया ॥ ४-६॥

অজ অপি সন অব্যয় আত্মা ভূতানাম্‌ ঈশ্বর অপি সন ।
প্রকৃতিম্‌ স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া ।।৬

যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্ব ভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি স্বীয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রুপে যুগে যুগে অবতির্ন হই।

Though I am eternal, immutable, and the Lord (Ishvara) of all beings, yet I manifest Myself by controlling material Nature, using My own divine potential energy, Yoga-Maya. (See also 10.14) (4.06)

 

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।

अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥ ४-७॥

যদা যদা হি ধর্মস্য গ্লানিঃ ভবতি ভারত ।
অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মনম্‌ সৃজামি অহম্‌ ।।৭

হে ভরত যখনই ধর্মের অধঃপতন হয়এবং অধর্মের অভূত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতির্ন হই।

 

परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।

धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥ ४-८॥

পরিত্রানায় সাধুনাম বিনাশায়ঃ চ দুস্কৃতম্‌ ।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে ।।৮

সাধুদের পরিত্রান করার জন্য এবং দুস্কৃতদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।

Whenever there is a decline of Dharma (Righteousness) and a predominance of Adharma (Unrighteousness), O Arjuna, I manifest Myself. I appear from time to time for protecting the good, for transforming the wicked, and for es­tablishing world order (Dharma). (4.07-08)

 

जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः ।

त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन ॥ ४-९॥

জন্ম কর্ম চ মে দিব্যম্‌ এবম্‌ যঃ বেত্তি তত্ত্বতঃ ।
ত্যাক্তা দেহম্‌ পুনঃ জন্ম ন এতি মাম এতি সঃ অজৃুন ।।৯

হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথ ভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহন করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করে।

One who truly understands My transcendental appearance and activities of creation, maintenance, and dissolution, attains My Supreme Abode and is not born again after leaving this body, O Arjuna. (4.09)

 

वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः ।

बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः ॥ ४-१०॥

বীত রাগ ভয় ক্রোধাঃ মন্ময়া  মাম্‌ উপাশ্রিতাঃ ।
বহবঃ জ্ঞান তপসা পুতাঃ মদ্ভাবম আগতাঃ ।।১০

আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পুর্নরুপে আমাতে মগ্ন হয়ে, একান্ত ভাবে আমার আশ্রিত হয়ে, পুর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেই ভাবে সকলেই আমার প্রীতি লাভ করিয়াছে।

Many have become free from attachment, fear, anger, and at­tained salvation by taking refuge in Me, by becoming fully absorbed in My thoughts and by getting purified by the fire of Self-knowledge. (4.10)

 

ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् ।

मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः ॥ ४-११॥

যে যথঅ মাম প্রপদ্যন্তে তান তথঅ এব ভজামি অহম্‌ ।
মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ ।।১১

যে যেভাবে আমার প্রতি আত্ম সমর্পন করে,প্রপত্তি স্বীকার করে,আমি তাকে সেইভাবেই পুরুষকৃত করি। হেপার্থ সকলেই সর্বতেভাবে আমার অনুসরন করে।

With whatever motive people surrender to Me, I fulfill their desires accordingly. People worship Me with dif­ferent motives, O Arjuna. (4.11)

 

काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः ।

क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा ॥ ४-१२॥

কাঙ্ক্ষন্ত কর্মনাম সিদ্ধিম্‌ যজন্তে ইহ দেবতাঃ ।
ক্ষিপ্রম্‌ হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা ।।১২

এই জগতে মনিুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপসনা করে।সকাম কর্মের ফল অতি শীগ্রই লাভ কহয়।

Those who long for success in their work here on earth worship the celestial controllers, Devas. Success in work comes quickly in this hu­man world. (4.12)

 

चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः ।

तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् ॥ ४-१३॥

চাতুর্বর্ন্‌ ময়া সৃষ্টম্‌ গুনকর্ম বিভাগশঃ ।
তস্য কর্তরম্‌ অপি মাম্‌ বিদ্ধি অকর্তারম্‌ অব্যয়ম্‌ ।।১৩

প্রকির্তির তিনটি গুন এবং কর্ম অনুসারে  আমি মানুষ সমাজে চারিটি বর্নবিভাগ সৃষ্টি করিয়ছি । আমিই এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে।

I created the four divisions of human occupation based on the ability of people. Though I am the author of this system of division of labor, one should know that I do nothing (directly), and I am eternal. (See also 18.41) (4.13)

 

न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा ।

इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते ॥ ४-१४॥

ন মাম্‌ কর্মানি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ।
ইতি মাম্‌ যঃ অভিজানাতি কর্মভিঃ ন সঃ বধ্যতে ।।১৪

কোন কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোন কর্মফলের আকাঙ্খা করি না। আমার এই তত্ত যে জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় না।

Work or Karma does not bind Me because I have no desire for the fruits of work. One who fully knows Me thus (and practices this truth) is also not bound by Karma. (4.14)

 

एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः ।

कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम् ॥ ४-१५॥

এবম্‌ জ্ঞাত্বা কৃতম্‌ কর্ম পুবৈঃ অপি মুমুক্ষুভি ।
কুরু কর্ম এব তস্মাত্ ত্বম পুবৈঃ পুর্বতরম্‌ কৃতম্‌ ।।১৫

প্রাচিনকালে সমস্ত পুরুষেরা এই তত্ত অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন।অতএব তুমিও সেই প্রাচিন মহাজনের মত চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন কর।

The ancient seekers of salvation also performed their duties without concern for the fruits. Therefore, you should do your duty as the ancients did. (4.15)

 

किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः ।

तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ ४-१६॥

কিম কর্ম কিম অকর্ম ইতি কবয়ঃ অপি অত্র মহিতাঃ ।
তত্ তে কর্ম প্রবক্ষামি যত্ জ্ঞাত্বা মোক্ষ্যসে অশুভাত্ ।।১৬

কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই বিষয় তোমাকে উপদেশ দিচ্ছি। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হও।

Even the wise are confused about what is action and what is inaction. Therefore, I shall clearly explain what is action, knowing which you shall be liberated from the evil (of birth and death). (4.16)

 

कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः ।

अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः ॥ ४-१७॥

কর্মনঃ হি অপি বোদ্ধব্যম্‌ বোদ্ধব্যম্‌ চ বিকর্মনঃ।
অকর্মন চ বোদ্ধব্যম্‌ গহনা কর্মনঃ গতিঃ ।।১৭

কর্মের নিগুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথ ভাবে জানা কর্তব্য।

The true nature of action is very difficult to understand. Therefore, one should know the nature of attached action, the nature of detached ac­tion, and also the nature of forbidden action. (4.17)

 

कर्मण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः ।

स बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत् ॥ ४-१८॥

কর্মনি অকর্ম যঃ পশ্যেত্ অকর্মনি চ কর্ম যঃ ।
সঃ বুদ্ধিমান মনুষ্যেসু সঃ যুক্তঃ কৃত্স্ন কর্মকৃত্ ।।১৮

যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন,তিনিই মানুষের মধ্যে বুদ্ধিমান। সবরকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিনন্ময় স্তরে অধিষ্ঠিত।

One who sees inaction in action and action in inaction, is a wise person. Such a person is a yogi and has accomplished everything. (See also 3.05, 3.27, 5.08 and 13.29) (4.18)

 

यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ।

ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः ॥ ४-१९॥

যস্য সর্বে সমারম্ভাঃ  কাম সংকল্প বর্জিতাঃ ।
জ্ঞান অগ্নি দগ্ধ কর্মানাম তম্‌ আহুঃ পন্ডিতম্‌ বুধাঃ ।।১৯

যার সমস্ত প্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত তিনি পুর্নজ্ঞানে অধিষ্ঠিত।জ্ঞানিগন বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে।

One whose desires have become selfless by being roasted in the fire of Self-realization, is called a sage by the wise. (4.19)

 

त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः ।

कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति सः ॥ ४-२०॥

ত্যাক্তা কর্মফলাসঙ্গম্‌ নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ ।
কর্মনি অভিপ্রবৃত্তঃ অপি ন এব কিঞ্চিত্ করতি সঃ ।।২০

কর্মফলের আসক্তি সম্পুর্নরুপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন  রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না, সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি কর্ম ফলের আশায় কোনও কিছইু করেন না।

One who has abandoned attachment to the fruits of work and remains ever content and dependent on no one (but Krishna), such a person, though engaged in activity, does nothing at all (and incurs no Karmic reaction). (4.20)

 

निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः ।

शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥ ४-२१॥

নিরাশীঃ যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ ।
শরিরম্‌ কেবলম্‌ কর্ম কুর্বন ন আপ্নোতি কিল্লিষম্‌ ।।২১

এই প্রকার জ্ঞানিব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বোতভাবে সংযত করে কার্য করেন।তিনি ফলেরআশা পরিত্যাগ করে এবং প্রভূত্ত করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারনের জন্য কর্ম করেন। এই ভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না।

One who is free from desires, whose mind and senses are under control, and who has renounced all ownership, does not incur sin---the Karmic reaction---by doing bodily action. (4.21)

 

यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः ।

समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते ॥ ४-२२॥

যদৃচ্ছা লাভ সন্তুষ্টঃ দ্বন্ধ অতিতঃ বিমত্সরঃ ।
সম সিদ্ধৌ অসিদ্ধৌ চ কৃত্বা অপি ন নিবধ্যতে ।।২২

যিনি অনায়সে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন,যিনি সুখ-দুঃখ রাগ দ্বেষ ইত্যাদি দ্বন্ধের বশীভূত হন না এবং মাত্সর্যশুন্য,যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচালিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হয় না।

A KarmaYogi---who is content with whatever gain comes naturally by His will, who is unaffected by pairs of opposites, and free from envy, tranquil in success and failure---is not bound by Karma. (4.22)

 

गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः ।

यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते ॥ ४-२३॥

গতসঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসাঃ ।
যজ্ঞায় আচরতঃ কর্ম সমগ্রম্‌ প্রবলিয়তে ।।২৩

জড়া প্রকৃতির গুনের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ট ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পুর্নরুপে লয় প্রাপ্ত হয়।

All Karmic bonds of a KarmaYogi---who is free from attachment, whose mind is fixed in Self-knowl­edge, and who does work as a service to the Lord---dissolve away. (4.23)

 

ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।

ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना ॥ ४-२४॥

ব্রহ্ম অর্পনম্‌ ব্রহ্ম হবিঃ ব্রহ্ম অগ্নৌ ব্রহ্মণা হুতম্‌ ।
ব্রহ্ম এব তেন গন্তব্যম্‌ ব্রহ্ম কর্ম সমাধিনা ।।২৪

যিনি কৃষ্ণ ভাবনায় সম্পুর্ন মগ্ন তিনি অবশ্যই চিত্জগতে উন্নিত হবেন,কারন তার সমস্ত কার্য কলাপ চিন্ময়।তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়।

The divine Spirit (Brahma or Eternal Being) has become everything. Divinity (Brahma, Self or Spirit) shall be real­ized by one who contemplates everything as a manifestation and an act of Brahma. (Also see 9.16) (4.24)

 

दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ।

ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति ॥ ४-२५॥

দৈবম্‌ এব অপরে যজ্ঞম্‌ যোগিনঃ পর্যুপাসতে ।
ব্রহ্ম অগ্নৌ অপরে যজ্ঞম্‌ যজ্ঞেন এব উপযুহ্বতী ।।২৫

কোন যোগী অধীদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপসনা করেন।আবার ,অন্য অনেক পরম ব্রহ্মরুপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন।

Some yogis perform the service of worship to celestial controllers (Devas), while others offer sacrifice of selfless service to the fire of the Eternal Being. (4.25)

 

श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति ।

शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति ॥ ४-२६॥

শ্রোত্রাদীনি ইন্দ্রিয়ানি অন্যে সংযম্‌ অগ্নিষু জুহ্বতী ।
শব্দদীন্‌ বিষয়ান অন্যে ইন্দ্রিয় অগ্নিষু জুহ্বতী ।।২৬

কেউ কেউ মন সংযম রুপ অগ্নিতে শ্রবন আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে ( নিয়মনিষ্ঠ গৃহস্তেরা) শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়কে ইন্দ্রিয়রুপ অগ্নিতে আহুতি দেন।

Some offer their hearing and other senses as sacrifice in the fires of restraint; others offer sound and other objects of the senses (as sacri­fice) in the fires of the senses. (4.26)

 

सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे ।

आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते ॥ ४-२७॥

সর্বানি ইন্দ্রিয় কর্মানি প্রান কর্মানি চ অপরে ।
আত্ম সংযম্‌ যোগ অগ্নৌ জুহ্বতী জ্ঞান দীপিতে ।।২৭

মন এবংইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের ইন্দ্রিয় সমস্ত কার্য কলাপ এবং প্রান বায়ুর দ্বারা  প্রদীপ্ত আত্মা সংযমরুপ অগ্নিতে আহুতী দেন।

Others offer all the functions of the senses and the functions of the five bioimpulses (life forces, Pranas) as sacrifice in the fire of self-re­straint that is kindled by Self-knowledge. (4.27)

 

द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे ।

स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः ॥ ४-२८॥

দ্রব্যযজ্ঞঃ তপোযজ্ঞঃ যোগযজ্ঞঃ তথা অপরে ।      
সাধ্যায় জ্ঞানযজ্ঞাঃ চ যতঃ সংশিত ব্রতাঃ ।।২৮

কেউ কেউ দ্রব্য দানরুপ যজ্ঞ করেন। কেউ কেউ তপস্যারুপ যজ্ঞ করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরুপ যজ্ঞ করেন এবং   অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যায়নরুপ যজ্ঞ করেন।

Others offer their wealth, their austerity, and their practice of yoga as sacrifice, while the ascetics with strict vows offer their study of scrip­tures and knowledge as sacrifice. (4.28)

 

अपाने जुह्वति प्राणं प्राणेऽपानं तथापरे ।

प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणाः ॥ ४-२९॥

অপানে জুহ্বতীপ্রাণম্‌ প্রাণে অপানম তথা অপরে ।
প্রাণ অপান গতী রুদ্ধা প্রাণায়াম্‌ পরায়ণাঃ ।
অপরে নিয়ত আহারাঃ প্রাণান প্রানেষু জুহ্বতী ।।২৯

আর যারা প্রাণায়াম চচ্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রান বায়কে অপান বায়ুতে আহূতী দিয়ে অবশেষে প্রাাণ এবং অপান বয়ুর গতী রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণবয়ুতেই আহুতী দেন।

Some are engaged in controlling the breathing process by breathing in (Prana), then stopping the breath for a while (called in-Kumbhak) before breathing out (Apana) and then stopping the breath after breathing out (called out-Kumbhak) using yogic breathing techniques. (4.29)

 

अपरे नियताहाराः प्राणान्प्राणेषु जुह्वति ।

सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः ॥ ४-३०॥

Others restrict their diet and reach the breathless state of trance by concentrating on the breath. All these people are performing sacrifices, and their minds become puri­fied by the sacrifice or the spiritual practice. (4.30)

 

यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् ।

नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम ॥ ४-३१॥

সর্বে অপি এতে যজ্ঞবিদঃ যজ্ঞ ক্ষপিত কল্মষাঃ ।

যজ্ঞশিষ্ট অমৃতভূজঃ যান্তি ব্রহ্ম সনাতনম্‌ ।।৩০

তারা সকলে যজ্ঞ তত্তবিত্ এবং যজ্ঞের প্রভাবে পাপমুক্ত হয়ে তারা যজ্ঞশিষ্ট অমৃত আস্ব্বাদন করেন। তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান।

ন অয়ম্‌ লোকাঃ অস্তি অযজ্ঞস্য কুতঃ অন্যঃ কুরুসত্তম্‌ ।।৩১

যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, সুতরাং পরলোক প্রাপ্তির পরে তাদের কি হবে?

Those who perform selfless service obtain the nectar of Self-knowledge as a result of their sacrifice and attain the Supreme Being. O Arjuna, if even this world is not a peaceful place for the non-sacrificer, how can the other world be? (See also 4.38, and 5.06). (4.31)

 

एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे ।

कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे ॥ ४-३२॥

এবম্‌ বহুবিধাঃ যজ্ঞাঃ বিততাঃ ব্রাহ্মন মুখে ।
কর্মজান বিদ্ধি তান সর্বান এবম্‌ জ্ঞাত্বা বিমক্ষ্যসে ।।৩২

এই সমস্ত যজ্ঞই বৈদিগ শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবংএই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। তা যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে।

Many types of spiritual disciplines are described in the Vedas. Know that all of them are the action of body, mind, and senses prompted by the forces of Nature. Understanding this, one shall attain Nirvana or salvation. (See also 3.14) (4.32)

 

श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः परन्तप ।

सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते ॥ ४-३३॥

শ্রেয়ান দ্রব্যময়াত্ যজ্ঞাত্ জ্ঞানযজ্ঞঃ পরন্তপ ।
সর্বম্‌ কর্ম অখিলম্‌ পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে ।।৩৩

হে পান্ডব দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়-হে পার্থ সমস্ত কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে।

The acquisition and propagation of Self-knowledge are superior to any material gain or gift, O Arjuna. Because Self-knowledge (and devotion) are the goal of all spiritual practices. (4.33)

 

तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया ।

उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः ॥ ४-३४॥

তত্ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া ।
উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম্‌ জ্ঞানিনঃ তত্ত্বঃ দর্শিনঃ ।।৩৪

সদগুরু শরনাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃতিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট কর তা হলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে।

Acquire this transcendental knowledge from a Self-realized master by humble reverence, by sin­cere inquiry, and by service. The empowered ones, who have realized the Truth, will give you this knowledge. (4.34)

 

यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव ।

येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि ॥ ४-३५॥  var  अशेषाणि

যত্ জ্ঞাত্বা ন পুন মোহম এবম্‌ যাস্যসি পান্ডবা ।
যেন ভূতানি অশেষানি দ্রক্ষ্যসি আত্মনি অথো ময়ি ।।৩৫

হে পান্ডব এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না।যখন জানবে সমস্থ জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলেই আমাতে অবস্থিত এবং তারা সকলেই আমার।

After knowing the transcendental science, O Arjuna, you shall not again become deluded like this. With this eye of knowledge you shall see all in your own Self and thus within Me, the Supreme Self. (See also 6.29, 6.30, 11.07, 11.13) (4.35)

 

अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः ।

सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥ ४-३६॥

অপি চেত্ অসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপ কৃত্তমঃ ।
সর্বম জ্ঞানপ্ল্লাবেন এব বৃজিনম্‌ সন্তরিষ্যসি ।।৩৬

তুমি যদি পাপিদের চেয়েও পাপিষ্ট হয়ে বলে গন্য হয়ে থাক,তা হলে এই জ্ঞানরুপ তরনীতে আরেহন করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে।

Even if one is the most sinful of all sinners, one shall cross over the river of sin by the raft of Self-knowledge. (4.36)

 

यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन ।

ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ॥ ४-३७॥

যথা এধাংসী সমিদ্ধঃ অগ্নিঃ ভস্মস্যাঃ কুরুতে অর্জুন ।
জ্ঞানাগ্নি সর্ব কর্মানি ভস্মস্যাত্ কুরুতে তথা ।।৩৭

প্রবল রুপে প্রজ্জলিত অগ্নি যেমন কাষ্টকে ভস্মস্যাত্ করে ,হে অর্জুন তেমনী জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে।

The fire of Self-knowledge reduces all bonds of Karma to ashes, O Arjuna, like the blazing fire reduces wood to ashes. (4.37)

 

न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ।

तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति ॥ ४-३८॥

ন হি জ্ঞানেন সদৃশম্‌ পবিত্রম্‌ ইহ বিদ্যতে ।
তত্ সময় যোগ সংসিদ্ধঃ কালেন আত্মনি বিন্দতি ।।৩৮

চিন্ময় তত্ত্ব জ্ঞানের মত পবিত্র পদার্থ এই জগতে আর নাই। এই জ্ঞান সমস্ত যোগের ফলশ্রুতি এবং ভক্তি চর্চ্চার মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেন,তিনি কালক্রমে আত্মার পরাশক্তি লাভ করে।

Truly, there is no purifier in this world like the true knowledge of the Supreme Being. One discovers this knowledge within, naturally, in due course of time (when one's mind is purified by any sincere spiritual practice(s)). (See also 4.31, 5.06, and 18.78). (4.38)

 

श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ।

ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥ ४-३९॥

শ্রদ্ধাবান লভতে জ্ঞানম্‌ তত্পরঃ সংযত ইন্দ্রিয়ঃ।
জ্ঞানম্‌ লব্ধা পরাম্‌ শান্তিম্‌ অচিরেন অধিগচ্ছতি ।।৩৯

সংযতেন্দ্রিয় ও তত্পর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এইজ্ঞান লাভ করেন,সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি লাভ হন।

One who has faith in God, is sincere in yogic practice, and has control over the mind and senses, gains this transcendental knowledge. Having gained this knowledge, one quickly attains su­preme peace or liberation. (4.39)

 

अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति ।

नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः ॥ ४-४०॥

অজ্ঞঃ চ অশ্রদ্দধ্যানঃ চ সংশয় আত্মা বিনশ্যতি ।
ন অয়ম লোক অস্তি ন পরাঃ ন সুখম্‌ সংশয় আত্মম ।।৪০

মুর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখন ভগবদ্ভক্তি লাভ করতে পারে না।সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহ লোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না।

The irrational, the faithless, and the disbeliever (atheist) perish (or transmigrate). There is neither this world nor the world beyond nor happi­ness for a disbeliever. (4.40)

 

योगसंन्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् ।

आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय ॥ ४-४१॥

যোগ সংন্যাস্ত কর্মনাম জ্ঞান সংছিন্ন সংশয়ম ।
আত্মবন্তম ন কর্মনি নিবধ্নন্তি ধনঞ্জয় ।।৪১ 

অতএব হে ধনঞ্জয় যিনি নিস্কাম কর্ম যোগের দ্বারা কর্মত্যাগ করেন,জ্ঞনের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় সরুপ অবগত হন তাকে কোন কর্মে আবদ্ধ করতে পারে না।

Work does not bind a Self-conscious person who has renounced work---by renouncing the fruits of work---through KarmaYoga and whose confusion (with regard to body and Spirit) is completely de­stroyed by Self-knowledge, O Arjuna. (4.41)

 

तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः ।

छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत ॥ ४-४२॥

তস্মাত্ অজ্ঞান সম্ভূতম্‌ হৃত্স্তম জ্ঞান অসিনা আত্মনঃ ।
ছিত্ত্বা এনম্‌ সংশয়ম যোগম্‌ অতিষ্ঠ উতিষ্ঠ ভারত ।।৪২

হে ভারত তোমার হৃদয় যে অজ্ঞান প্রসুত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরুপ খড়গের দ্বারা ছিন্ন কর। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাড়াও।

Therefore, cut the ignorance-born confusion (with regard to body and Spirit) by the sword of Self-knowledge, resort to KarmaYoga, and get up for the war, O Arjuna. (4.42)

 

ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु

ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे

ज्ञानकर्मसंन्यासयोगो नाम चतुर्थोऽध्यायः ॥ ४॥

ওঁতৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু

ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে

জ্ঞানযোগো নাম চতুর্থোঽধ্যায়ঃ।।

ওঁ তৎ সৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ্ তথা ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ-অর্জুন সংবাদে ‘জ্ঞানকর্মসন্ন্যাসযোগ’ নামক চতুর্থ অধ্যায় সম্পূর্ণ হল।

Om Tat Sat