আত্মশক্তি ফাউন্ডেশন

ভূমিকা গীতার ধ্যান প্রথম অধ্যায় : অর্জুনবিষাদযোগ দ্বিতীয় অধ্যায় : সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় : কর্মযোগ চতুর্থ অধ্যায় : জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় : সন্ন্যাসযোগ ষষ্ঠ অধ্যায় : ধ্যানযোগ সপ্তম অধ্যায় : জ্ঞান-বিজ্ঞান-যোগ অষ্টম অধ্যায় : অক্ষর-ব্রহ্মযোগ নবম অধ্যায় : রাজবিদ্যা-রাজগুহ্য-যোগ দশম অধ্যায় : বিভূতিযোগ একাদশ অধ্যায় : বিশ্বরূপ-দর্শনযোগ দ্বাদশ অধ্যায় : ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় : ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞ-বিভাগযোগ চতুর্দশ অধ্যায় : গুণত্রয়-বিভাগযোগ পঞ্চদশ অধ্যায় : পুরুষোত্তমযোগ ষোড়শ অধ্যায় : দৈবাসুর-সম্পদ-বিভাগযোগ সপ্তদশ অধ্যায় : শ্রদ্ধাত্রয়-বিভাগযোগ অষ্টাদশ অধ্যায় : মোক্ষযোগ গীতা-মাহাত্ম্য
ষষ্ঠ অধ্যায়

॥ ॐ श्री परमात्मने नमः ॥

শ্রীমদ্ভগবদ্গীতা

अथ षष्ठोऽध्यायः ।   आत्मसंयमयोगः
অথ ষষ্ঠ অধ্যায়
ধ্যানযোগ

Chapter 6 - Dhyana Yoga - The Yoga of Meditation

 

श्रीभगवानुवाच ।

अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः ।

स संन्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः ॥ ६-१॥

ভগবান উবাচ
অনাশ্রিতঃ কর্মফলম্ কার্যম্ করতি যঃ ॥
সঃ সন্নাসী চ যোগী চ নিরগ্নি ন চ অক্রিয়ঃ ॥১॥

ভগবান বললেন-যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্নাসী বা যোগীনন,যিনি কোন রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনিই যথার্থ সন্নাসী বা যোগী।

Bhagavan Shri Krishna said: One who performs his prescribed duties and renounces the results of those actions is a yogi and a sannyasi. One does not become a sannyasi simply by rejecting the performance of sacrifice and performing no activities. 6.1

 

यं संन्यासमिति प्राहुर्योगं तं विद्धि पाण्डव ।

न ह्यसंन्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन ॥ ६-२॥

যম্ সন্নাসম্ ইতি প্রাহুঃ যোগম্ তম্ পান্ডব ॥
ন হি অসংন্যস্ত সংকল্পঃ যোগী ভবতী কশ্চন ॥২॥

হে পান্ডব যাকে সন্নাস বলা যায় তাকেই যোগ বলা যায় কারন ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না।

O son of Pandu, that which is known as sannyasa is the same as yoga. One can never become a yogi without renouncing the desire to satisfy the senses. 6.2

 

आरुरुक्षोर्मुनेर्योगं कर्म कारणमुच्यते ।

योगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते ॥ ६-३॥

আরুরুক্ষোঃ মুনেঃ যোগম কর্ম কারনম্ উচ্যতে ॥
যোগ আরুঢ়স্য তস্য এব শমঃ কারনম্ উচ্যতে ॥৩॥

অষ্টাংঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে নিস্কাম কর্ম অনুষ্ঠান করাই উত্কৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগরুঢ় হয়েছেন তাদেও পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তিই উত্কৃষ্ট সাধন।

For one who is a beginner on the path of yoga, action is the means. For one who is already practiced in yoga, the renunciation of action is the means. 6.3

 

यदा हि नेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्जते ।

सर्वसङ्कल्पसंन्यासी योगारूढस्तदोच्यते ॥ ६-४॥

যদা হি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে ॥
সর্ব সঙ্কল্প সন্নাসী যোগরুঢ় তদা উচ্যতে ॥৪॥

যখন যোগীর জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি আসক্ত রহিত হন তখন তারে যোগরুর বলা হয়।

When one is neither attached to the sense-objects nor to the activities that lead to their enjoyment, at that time one is said to have attained yoga. 6.4

 

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् ।

आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ॥ ६-५॥

আত্মনা আত্মনম্ ন আত্মনম অবসাদয়েত্ ॥
আত্মা এব হি আত্মন বন্ধু আত্মা এব রিপুঃ আত্মনঃ ॥৫॥

মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা,মনের দ্বারা আত্মাকে অধোপাতিত করা কখনো উচিত্ নয়।মন জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়।

Living beings must elevate themselves by the mind – they must not degrade themselves. Certainly, the mind is the friend of the living beings as well as their worst enemy. 6.5

 

बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः ।

अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् ॥ ६-६॥

বন্ধু আত্মা আত্মনঃ তস্য যেন আত্মা এব আত্মনা জিতঃ ॥
অনাত্মনঃ তু শত্রুত্বে বর্তেত আত্বৈব শত্রুবত্ ॥৬॥

যিনি তার মনকে জয় করেছে তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মন তার পরম শত্রু।

For one who has subdued the mind, the mind is a friend. However, for one who has not controlled the mind, the mind is the greatest enemy. 6.6

 

जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः ।

शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः ॥ ६-७॥

জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ ॥
শীত উষ্ণ সুখ-দুঃখেষু তথা মান অপোমানয়ো ॥৭॥

জিতেন্দ্রিয় ও প্রশান্ত যোগরুঢ় ব্যক্তি পরমার্থকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি শীত ও উষ্ণ সুখ দুঃখ্যে এবং সন্মান অপমানে অবিচালিত থাকেন।

Those who have subdued the mind and are calm, attain realization of Paramatma (Super Consciousness). For such persons heat and cold, happiness and distress and honor and dishonor are all the same. 6.7

 

ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः ।

युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः ॥ ६-८॥

জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কুটস্থঃ বিজিতেন্দ্রিয়ঃ ॥
যুক্ত ইতি উচ্যতে যোগী  সমলোষ্ট্র  অশ্ম কাঞ্চনঃ ॥৮॥

যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত,যিনি শীত উষ্ণ আদি দন্ধে নির্বিকার ও জিতেদ্রিয় এবং যিনি মৃতখন্ড প্রস্তর ও সুবর্ণে সর্বদর্শি তিনি যোগরুঢ় বলে কথিত হন।

The yogi who is self-satisfied due to his knowledge and realization, fixed in his spiritual nature and in control of his senses, sees dirt, stones and gold equally. 6.8

 

सुहृन्मित्रार्युदासीनमध्यस्थद्वेष्यबन्धुषु ।

साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते ॥ ६-९॥

সুহৃত্ মিত্র অরি উদাসীন মধ্যস্ত দ্বেষ্য বন্ধুষু ॥
সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধিঃ বিশিষ্যতে ॥৯॥

যিনি সহৃত্ মিত্র শত্রু উদাসিন মধ্যস্ত মত্সর বন্ধু ধার্মিক ও পাপাচারি এবং সকলের প্রতি সমবুদ্ধি তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন।

Such a yogi of impartial intelligence sees an honest wellwisher, an affectionate benefactor, an enemy, neutral persons, a mediator, the envious, a relative, the pious and the impious with equal vision. 6.9

 

योगी युञ्जीत सततमात्मानं रहसि स्थितः ।

एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः ॥ ६-१०॥

যোগী যুঞ্জিত সততম আত্মানাম রহসি স্থিতঃ ॥
একাকী যতচিত্তাত্মা নিরাশীঃ অপরিগ্রাহঃ ॥১০॥

যোগরুঢ় ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন।অসত্ পরিগ্রহ বর্জন করবেন এবং ফলাকাঙ্খা শূন্য হবেন।

A yogi should live in a solitary place with his mind and body fully controlled. He should be without desire, without a sense of possessiveness and must constantly fix his mind on the atma, the self within. 6.10

 

शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः ।

नात्युच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरम् ॥ ६-११॥

तत्रैकाग्रं मनः कृत्वा यतचित्तेन्द्रियक्रियः ।

उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये ॥ ६-१२॥

শুচৌ দেশে প্রতিষ্ঠপ্য স্থিরম আসনম্ আত্মনঃ ॥
ন অতি উচ্ছ্রিতম্ ন অতি নীচম্ চেলাজিন কুশত্তরম ॥১১॥

অত্র একাগ্রম মনঃ কৃত্বা যতচিত্ত ইন্দ্রিয় ক্রিয়ঃ ॥
উপবিশ্য আসনে যুঞ্জাত্ যোগম আত্ম বিশুদ্ধয়ে ॥১২॥

যোগ আসনের নিয়ম এই যে কুশাষনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাশন রেখে অত্যন্ত উচু বা অত্যন্ত নিচু না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসিন হবেন।সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাষ করবেন।

A yogi should live in a solitary place with his mind and body fully controlled. He should be without desire, without a sense of possessiveness and must constantly fix his mind on the atma, the self within. 6.11-12

 

समं कायशिरोग्रीवं धारयन्नचलं स्थिरः ।

सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन् ॥ ६-१३॥

प्रशान्तात्मा विगतभीर्ब्रह्मचारिव्रते स्थितः ।

मनः संयम्य मच्चित्तो युक्त आसीत मत्परः ॥ ६-१४॥

সমম্ কায়শির গ্রীবম্ ধারয়ন অচলম্ স্থির ॥
সংপ্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম্ দিশঃ চ অনবলোকয়ন ॥১৩॥

প্রশান্ত আত্মা বিগতভী ব্রহ্মচারিব্রতে স্থিতঃ ॥
মনঃ সংযম্য মত্ চিত্তঃ যুক্তঃ আসিত মত্ পরঃ ॥১৪॥

শরির মস্তক গ্রীবাকে সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শুন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরুপে স্থির করে হৃদয়ে আমার ধ্যনপুর্বক যোগ অভ্যাষ করবেন।

Holding the body, head and neck straight, he should remain still and steady, gazing at the tip of the nose without casting his glance in other directions. Undisturbed, fearless and observing a vow of celibacy, he should sit and control his mind by thinking of Me as his highest goal. 6.13-14

 

युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः ।

शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति ॥ ६-१५॥

যুঞ্জন এবম সদা আত্মনাম্ যোগী নিয়ত মানসঃ
শান্তিম্ নির্বান পরমাম্ মত্সংস্থাম্ অধিগচ্ছতি।।১৫

শরির মস্তক গ্রীবাকে সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শুন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরুপে স্থির করে হৃদয়ে আমার ধ্যনপুর্বক যোগ অভ্যাষ করবেন।

In this way, the yogi controls his mind, withdrawing it from material desires. He then achieves supreme peace and liberation from material existence and attains My abode. 6.15

 

नात्यश्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनश्नतः ।

न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन ॥ ६-१६॥

যুঞ্জন এবম সদা আত্মনাম্ যোগী নিয়ত মানসঃ
শান্তিম্ নির্বান পরমাম্ মত্সংস্থাম্ অধিগচ্ছতি।।১৬

শরির মস্তক গ্রীবাকে সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শুন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরুপে স্থির করে হৃদয়ে আমার ধ্যনপুর্বক যোগ অভ্যাষ করবেন।

One cannot practice yoga by eating too much or too little, nor sleeping too much or too little, O Arjuna. 6.16

 

युक्ताहारविहारस्य  युक्तचेष्टस्य कर्मसु ।

युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा ॥ ६-१७॥

যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মষু ॥
যুক্ত স্বপ্নাববোধস্য যোগঃ ভবতী দুঃখহা ॥১৭॥

যিনি পরিমিত আহার বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা জাগরন নিয়মিত তিনিই যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন।

Yoga destroys the suffering of one who is moderate in eating and relaxation, who performs all activities in a regulated manner and is well balanced in sleeping and waking. 6.17

 

यदा विनियतं चित्तमात्मन्येवावतिष्ठते ।

निःस्पृहः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा ॥ ६-१८॥

যদা বিনিয়তম্ চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে ॥
নিস্পৃহঃ সর্ব কামেভ্যঃ যুক্তঃ ইতি উচ্যতে তদা ॥১৮

যোগী যখন অনুশিলনের দ্বারা  চিত্তবৃত্তির নিরোধ করেন এবংসমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করে তখন তিনি যোগযুক্ত হয়েছে বলা হয়।

When the steady mind is fixed exclusively upon the self, then one becomes free from all material desires – such a person is said to be situated in yoga. 6.18

 

यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता ।

योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः ॥ ६-१९॥

যথা দীপঃ নিবাতস্থঃ ন ইঙ্গতে সেপমা স্মৃতা ॥
যেগীনঃ যত চিত্তস্য যুঞ্জতঃ যোগম্ আত্মনঃ ॥১৯॥

বায়ু শুন্য স্থানে দীপ শিখা যেমন কম্পিত হয় না চিত্ত-বৃত্তির নিরোধ অভ্যাস কারি যোগীর চিত্তও তেমনই ভাবে অবিচালিত থাকে।

Just as a flame does not flicker in a windless place, similarly the mind of a yogi never wavers in its concentration on the self. 6.19

 

यत्रोपरमते चित्तं निरुद्धं योगसेवया ।

यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति ॥ ६-२०॥

सुखमात्यन्तिकं यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् ।

वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः ॥ ६-२१॥

यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः ।

यस्मिन्स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते ॥ ६-२२॥

तं विद्याद् दुःखसंयोगवियोगं योगसंज्ञितम् ।

स निश्चयेन योक्तव्यो योगोऽनिर्विण्णचेतसा ॥ ६-२३॥

যত্র উপর মতে চিত্তম্ নিরুদ্ধম্ যোগ সেবয়া ॥
যত্র চ এব আত্মনা আত্মনম্ পশ্যন আত্মনি তুষ্যতি ॥২০॥

সুখম্ আত্মন্তিকম্ যত্ তত্ বুদ্ধি গ্রাহ্যম্ অতিন্দ্রিয়ম ॥
বেত্তি যত্র ন চ এব অয়ম্ স্থিতঃ চলতি তত্ত্বতঃ ॥২১॥

যম লব্ধা চ অপরম্ লাভম্ মন্যতে ন অধিকম ততঃ ॥
যস্মিন স্থিতঃ ন দুঃখেন গুরুনা অপি বিচাল্যতে ॥২২॥
তম্ বিদ্যাত্ দুঃখ সংযোগ বিয়োগম্ যোগ-সংজ্ঞিতম্ ॥২৩॥

যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পুর্ন রুপে জড় বিষয় থেকে প্রত্যহৃত হয়,সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়।এই অবস্থায় শুদ্ধ অন্তকরন দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী পরম আনন্দ আস্বাদন করে। সেই আনন্দ অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয়। এই পরমার্থিক চেতনায় অবস্থিত বলে যেগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না,এবং তখন আর অন্য কিছূ লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না।জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ-দুর্দশা থেকে এটিই হচ্ছে প্রকৃত মুক্তি।

When the mind is restrained and peaceful by the practice of yoga, it becomes detached from material desires. Thus one can perceive the self and attain happiness. Being situated in this plane of eternal bliss, which is beyond the scope of the mundane senses and obtained through intelligence, one never deviates from reality. Upon gaining this position, one considers that there is nothing superior to this and does not become disturbed even in the midst of the greatest calamities. You should know that this state of being, wherein all miseries are destroyed, is known as yoga. 6.20-23

 

सङ्कल्पप्रभवान्कामांस्त्यक्त्वा सर्वानशेषतः ।

मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः ॥ ६-२४॥

 নিশ্চয়েন যোক্তব্যঃ যোগঃ অনির্বিন্ন চেতসা ॥
সংকল্প প্রভবান কামান ত্যক্তা সর্বান অশেষতঃ ॥
মনসা এব ইন্দ্রিয় গ্রামম্ বিনিয়ম্য সমন্ততঃ ॥২৪॥

অবিচালিত অধ্যবসায় এবং বিশ্বাষ সহকারে এই যোগ অনুশিলন করা উচিত সংকল্প জাত সমস্ত কামনা সম্পুর্ন রুপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সর্বদিক থেকে নিবৃত্ত করা কর্তব্য।

One should practice yoga with determination and an unwavering mind. In order to practice yoga, one must reject all thoughts that create material desires and withdraw the senses from the sense-objects using the mind. 6.24

 

शनैः शनैरुपरमेद् बुद्ध्या धृतिगृहीतया ।

आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ ६-२५॥

শনৈঃ শনৈঃ উপরমেত্ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া ॥
আত্ম-সংস্থম্ মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েত্ ॥২৫॥

ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত্ত করে এবং কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়।

Gradually, one should still the mind by means of the intelligence, focusing it on the self and nothing else. 6.25

 

 

यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् ।

ततस्ततो नियम्यैतदात्मन्येव वशं नयेत् ॥ ६-२६॥

যতঃ যতঃ নিশ্চলতি মনঃ চঞ্চলম্ অস্থিরম্ ॥
ততঃ ততঃ নিয়ম্য এতত্ আত্মনি এব বশম্ নয়েত্ ॥২৬॥

যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয় ধাবিত হয় সেই সেই বিষয়ে থেকে নিবৃত্ত করে আত্মাতে স্থির করবেন।

The nature of the mind is flickering and unsteady. However, one should always endeavor to control the mind from its wanderings and bring it back under the control of the higher self (atma). 6.26

 

प्रशान्तमनसं ह्येनं योगिनं सुखमुत्तमम् ।

उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम् ॥ ६-२७॥

প্রশান্ত মনসম হি এনম্ যোগিনম্ সুখম্ উত্তমম্ ॥
উপৈতি শান্ত রজসম্ ব্রহ্মভূতম্ অকল্মসম্ ॥২৭॥

ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত,রজ বৃত্তি রহিত এবং নিস্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হয়।

Supreme bliss comes to a yogi who subdues his passions, whose mind is calm, who is free of vice and who is always situated on the spiritual plane. 6.27

 

युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः ।

सुखेन ब्रह्मसंस्पर्शमत्यन्तं सुखमश्नुते ॥ ६-२८॥

যুঞ্জন এবম্ সদা আত্মানম্  যোগী বিগত কল্মষঃ ॥
সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে ॥২৮॥

এইভাবে আত্মসংযমী যোগী জড় জগতে সমস্থ কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরুপ পরম সুখ আস্বাদনকরেন।

In this way, through the constant practice of yoga, a yogi who is devoid of material contamination can attain eternal bliss through contact with the Absolute. 6.28

 

सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ।

ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः ॥ ६-२९॥

সর্ব ভূতস্থম্ আত্মানম সর্ব ভুতানি চ আত্মনি ॥
ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ ॥২৯॥

প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করে এবং আমাতে সব কিছু দর্শন করেন।যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকেই দর্শন করেন।

One who is connected to the Supreme sees all things equally and perceives the Supreme in all living beings and all beings within the Supreme. 6.29

 

यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति ।

तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति ॥ ६-३०॥

যঃ মাম্ পশ্যতি সর্বত্র সর্বম্ চ ময়ি পশ্যতি ॥
তস্য অহম্ ন প্রনশ্যামি সঃ ট মে ন প্রনশ্যতি ॥৩০॥

যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত কিছু বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনি ও আমার দৃষ্টির অগোচর হন না।

One who is connected to the Supreme sees all things equally and perceives the Supreme in all living beings and all beings within the Supreme. 6.30 

 

सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः ।

सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते ॥ ६-३१॥

সর্বভূত স্থীতম্ যঃ মাম ভজতী একত্তম্ আস্থিতঃ ॥
সর্বথা বর্ত্তমানঃ অপি সঃ যোগী ময়ি বর্ততে ॥৩১॥

যে যোগী সর্বভূতে সংস্থাপিত পরমত্মারুপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতেই অবস্থান করেন।

That yogi who venerates Me, with the knowledge that I am situated in all living beings (as the Super Consciousness), abides in Me in all circumstances. 6.31

 

आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन ।

सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः ॥ ६-३२॥

আত্ম ঔপম্যেন সর্বত্র সমম্ পশ্যতি যঃ অর্জুন ॥
সুখম্ বা যদি বা দুঃখম্ সঃ যোগী পরমঃ মতঃ ॥৩২॥

হে অর্জুন যিনি সমস্থ জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ-দুঃখ বলে মনে করেন আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী।

O Arjuna, one who regards with equanimity the happiness and distress of all others, as if it were their own, is considered the best of yogis. 6.32

 

अर्जुन उवाच ।

योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन ।

एतस्याहं न पश्यामि चञ्चलत्वात्स्थितिं स्थिराम् ॥ ६-३३॥

অর্জুন উবাচ
যঃ অয়ম্ যোগঃ তয়া প্রোক্তঃ সাম্যেন মধুসুদন ॥
এতস্য অহম্ ন পশ্যামি চঞ্চলত্বাত্ স্থিতিম্ স্থিরাম্ ॥৩৩॥

অর্জুন বললেন-হে মধুসুদন তুমি যে যোগ উপদেশ করলে, আমার মনের চঞ্চল স্বভাব বসত আমি তা সত্ত্বেও নিশ্চল স্থিতি দেখতে পাচ্ছি না।

Arjuna said: O Madhusudana, I cannot conceive of this system of yoga that You have described because by nature the mind is very unsteady. 6.33

 

 

चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद् दृढम् ।

तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् ॥ ६-३४॥

চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবত্ দৃঢ়ম্ ॥
তস্য অহম্ নিগ্রহম্ মন্যে বায়ো ইব সুদুস্করম ॥৩৪॥

হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল প্রবল এবং শরির ও ইন্দ্রিয়াদি বিক্ষেপ উত্পাদক তাকে বিষয় বাসনা থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন তাই এই মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভুত করার থেকেও কঠিন বলে আমি মনে করি

The mind is erratic, disturbed, very powerful and stubborn. O Krishna, I think that to control it is as difficult as trying to control the wind. 6.34

 

श्रीभगवानुवाच ।

असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् ।

अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते ॥ ६-३५॥

শ্রীভগবান উবাচ
অসংশয়ম্ মহাবাহো মনঃ দুর্নিগ্রহম্ চলম্ ॥
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে ॥৩৫॥

ভগবান বললেন-হে মহাবাহো মন যে দুর্বার ও চঞ্চল ততে কোন সন্দেহ নাই।কিন্তু হে কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভুত করা যায়।

Bhagavan Shri Krishna replied: O mighty-armed one, indeed the mind is unsteady and very difficult to control. However, it is possible to control the mind by practice and detachment, O son of Kunti. 6.35

 

असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः ।

वश्यात्मना तु यतता शक्योऽवाप्तुमुपायतः ॥ ६-३६॥

অসংযত আত্মনা যোগঃ দুসপ্রাপ্যঃ ইতি মে মতিঃ ॥
বশ্য আত্মনা তু যততা শক্যঃ অবাপ্তুম্ উপায়ত ॥৩৬॥

অসংযত ব্যাক্তির পক্ষে আত্মোউপলব্ধি দুসপ্রাপ্যঃ কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করে।

My conclusion is that yoga is difficult to attain if one’s mind is uncontrolled. But one who endeavors to control the mind by the proper practice can be successful. 6.36

 

अर्जुन उवाच ।

अयतिः श्रद्धयोपेतो योगाच्चलितमानसः ।

अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति ॥ ६-३७॥

অর্জুন ঊবাচ
অযতিঃ শ্রদ্ধয়া উপেতঃ যোগাত্ চলিত মনসঃ ॥
অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম্ কাম্ গতিম্ কৃষ্ণ গচ্ছতি ॥৩৭॥

অর্জুন জিজ্ঞাসা করলেন-হে কৃষ্ণ শ্রদ্ধাবান সম্যক যত্নহীন যোগচ্যুত যোগী যোগে সিদ্ধি লাভ না করলে কোন মার্গে গমন করেন।

Arjuna said: O Krishna, what is the destination of a person who has faith but cannot control his mind by the process of yoga and does not attain perfection? 6.37

 

कच्चिन्नोभयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति ।

अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि ॥ ६-३८॥

কচ্চিত্ ন উভয় বিভ্রষ্টঃ ছিন্ন অভ্রম্ ইব নশ্যতি ॥
অপ্রতিষ্ঠঃ মহাবাহো বিমূঢ় ব্রাহ্মনঃ পথি ॥৩৮॥

হে মহাবাহো কৃষ্ণ ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে অপ্রতিষ্ঠ হয়ে পড়ে যে ব্যক্তি, সে কি ছিন্ন মেঘের মত একেবারে নষ্ট হয়ে যায়।

O mighty-armed Krishna, does such a person, being both confused on the spiritual path and having no shelter, become lost like a scattered cloud? 6.38

 

एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्यशेषतः ।

त्वदन्यः संशयस्यास्य छेत्ता न ह्युपपद्यते ॥ ६-३९॥

এতত্ মে সংশয়ম্ কৃষ্ণ ছেত্তুম্ অর্হসি অশেষতঃ ॥
ত্বত্ অন্যঃ সংসয়স্য তস্য ছেত্তা ন হি উপপদ্যতে ॥৩৯॥

হে কৃষ্ণ তুমিই কেবল আমার এই সংসয় দুর করতে সমর্থ। কারন তুমি ছারা আর কেউ এই সংসয় দুর করতে পারবে না।

O Krishna, only You can completely remove these doubts of mine and no one else. 6.39

 

श्रीभगवानुवाच ।

पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते ।

न हि कल्याणकृत्कश्चिद् दुर्गतिं तात गच्छति ॥ ६-४०॥

ভগবান উবাচ
পার্থ নৈব ইহ ন অমুত্র বিনাশ তস্য বিদ্যতে ॥
ন হি কল্যান কৃত্ কশ্চিত্ দুর্গতিম্ তাত গচ্ছতি ॥৪০॥

ভগবান বললেন-হে পার্থ শূভানুষ্ঠানকারি পরমার্থবিদের ইহলোক এবং পরলোকে কোন দুর্গতি হয় না,হে বৎস্য তার কারন কল্যান কারির কখনো অধঃগতী হয় না।

Bhagavan Shri Krishna replied: O Partha, such a person does not meet with destruction, either in this world or the next. One who performs acts of virtue never suffers misfortune. 6.40

 

प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः ।

शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते ॥ ६-४१॥

প্রাপ্য পুন্যকৃতম্ লোকান উষিত্বা শাশ্বতীঃ সমাঃ ॥
শুচিনাম্ শ্রীমতাম্ গেহে যোগভ্রষ্টঃ অভিজায়তে ॥৪১॥

যোগভ্রষ্ট ব্যক্তি পুন্যবানদের প্রাপ্য সর্গাদি লোক সকলে বহুকাল বাস করে সদাচারি গৃহে অথবা ধনীলোকদের গৃহে জন্ম গ্রহন করেন।

Bhagavan Shri Krishna replied: O Partha, such a person does not meet with destruction, either in this world or the next. One who performs acts of virtue never suffers misfortune. 6.41

 

अथवा योगिनामेव कुले भवति धीमताम् ।

एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् ॥ ६-४२॥

অথবা যোগীনাম্ এব কুলে ভবতী ধীমতাম্ ॥
এতত্ হি দুর্লভতরম্ লোকে জন্ম যত্ ঈদৃশম্ ॥৪২॥

অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগনের বংশে জন্মগ্রহন করেন।এই প্রকার  জন্ম এই জগতে অবশ্য অত্যন্তই দুর্লভ।

Otherwise they may be born into a learned family of yogis. Certainly such a birth is rarely achieved in this world. 6.42

 

तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकम् ।

यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन ॥ ६-४३॥

অত্র তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদেহিকম্ ॥
যততে চ ততঃ ভূয়  সংসিদ্ধৌ কুরুনন্দন ॥৪৩॥

হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহন করার ফলে তিনি পুনরায় তার পুর্বজন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভকরে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন।

O descendent of Kuru, regaining their knowledge of yoga from previous births, they again endeavor to attain success. 6.43

 

पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः ।

जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते ॥ ६-४४॥

পুর্ব অভ্যাসেন তেন এব হ্রিয়তে হি অবশঃ অপি সঃ ॥
জিজ্ঞাসুঃ অপি যোগস্য শব্দব্রহ্ম অতিবর্ততে ॥৪৪॥

তিনি পুর্ব জন্মের অভ্যাস বশে যেন অবশ হয়েও যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশিলন করার সময়ই বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন,অর্থাত্ সকাম কর্ম মার্গে যে ফল নিদৃষ্ট আছে, তার থেকে উত্কৃষ্ট লাভ করেন।

Due to the practices of their previous life, they are automatically attracted to the yoga process. Simply by inquiring about this system of yoga, one transcends the rituals of the Vedas. 6.44

 

प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः ।

अनेकजन्मसंसिद्धस्ततो याति परां गतिम् ॥ ६-४५॥

প্রযত্নাত্ যতমানঃ তু যোগী সংশুদ্ধ কিল্বিষঃ ॥
অনেক জন্ম সংসিদ্ধঃ ততঃ যাতি পরাম্ গতিম্ ॥৪৫॥

যোগী ইহ জন্মে পুর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্নকরে পাপ মুক্তহয়, পুর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতী লাভ করেন।

By sincere endeavor, the yogi is then purified of all contamination and achieves perfection after many lifetimes – he attains the Supreme Destination. 6.45

 

तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः ।

कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन ॥ ६-४६॥

তপস্বিভ্যঃ অধিকঃ যোগী জ্ঞানিভ্যঃ অপি মতঃ অধিকঃ ॥
কর্মিভ্যঃ চ অধিকঃ যোগী তস্মাত্ যোগী  ভব অর্জুন ॥৪৬॥

যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানিদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মিদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও।

Such a yogi is superior to the tapasvi (one who performs severe penances), the jnani (one who tries to achieve the Absolute by intellectual pursuits) and the karmi (one who tries to attain salvation by performing Vedic rituals). This is My conclusion, O Arjuna – therefore become a yogi! 6.46

 

 

योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना ।

श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः ॥ ६-४७॥

যোগীনাম অপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা ॥
শ্রদ্ধাবান ভজতে যঃ মাম সঃ মে যুক্ততমঃ মতঃ ॥৪৭॥

যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন,তিনিই সব চেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গেযুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের খেকে শ্রেষ্ঠ।

I consider the best of all yogis to be the bhakti-yogi who abides in Me, who meditates upon Me and who worships Me with firm faith. 6.47

 

ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु

ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे

आत्मसंयमयोगो नाम षष्ठोऽध्यायः ॥ ६॥

ওঁতৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু

ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে

ধ্যানযোগো নাম ষষ্ঠোমঽধ্যায়ঃ।।

ওঁ তৎ সৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ্ তথা ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ-অর্জুন সংবাদে ‘ধ্যানযোগ’ নামক ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হল।

 

Om Tat Sat