॥ ॐ श्री परमात्मने नमः ॥
শ্রীমদ্ভগবদ্গীতা
अथ चतुर्दशोऽध्यायः । गुणत्रयविभागयोगः
অথ চতুর্দশ অধ্যায়
গুণত্রয়বিভাগযোগ
Chapter 14 : Three Modes of Material Nature
श्रीभगवानुवाच ।
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥ १४-१॥
ভগবান উবাচ
পরম ভূয় প্রবক্ষামি জ্ঞানানাম জ্ঞানম্ উত্তমম।
যত্ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিম ইতঃ গতাঃ।।১
ভগবান বললেন-আমি পুনরায় তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বতম জ্ঞান সম্বন্ধেই বলব, যা লাভ করে, মুনিগন পরা সিদ্ধিরূপা ভক্তি লাভ করে ছিলেন।
Lord Krishna said: I shall further explain to you the supreme knowledge, the best of all knowledge; knowing this, all the sages have attained salvation. (14.01)
इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥ १४-२॥
ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম্যম আগতাঃ ।
সর্গে অপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ ।।২
সেই জ্ঞান আশ্রয় করলে আমার পরা প্রকৃতি, চিন্ময় জগত্ লাভকরে। তখন আর সৃষ্ঠির সময় জড় জগতে জন্মগ্রহন করে না এবং প্রলয়ে আত্মবিনাশ রুপ ব্রাথা পায় না।
hose who have taken refuge in this transcendental knowledge attain unity with Me and are neither born at the time of creation nor afflicted at the time of dissolution. (14.02)
मम योनिर्महद् ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
सम्भवः सर्वभूतानां ततो भवति भारत ॥ १४-३॥
মম যোনিঃ মহত্ ব্রহ্ম তস্মিন গর্ভম দধামি অহম্।
সম্ভবঃ সর্বভূতানাম্ ততঃ ভবতি ভারত ।।৩
হে ভরত প্রকৃতি সংজ্ঞক ব্রহ্ম এই জড় জগতের উত্পত্তির কারন, এবং সেই ব্রহ্মে আমি গর্ভদান করি ফলে সর্বভূতের সৃষ্ঠি হয়ে।
My material Nature is the womb of creation wherein I place the seed of Consciousness from which all beings are born, O Arjuna. (See also 9.10) (14.03)
सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥ १४-४॥
সর্বযোনিষু কৌন্তেয় মুর্তয় সম্ভবন্তি যাঃ ।
তাসাম্ ব্রহ্ম মহত্ যোনিঃ অহম জীবপ্রদ পিতা ।।৪
হে কৌন্তেয় সমস্ত যোনিতে যত মুর্তি প্রকাশিত হয় ব্রহ্মরুপ যোনিই তাদের জননী স্বরুপা এবং আমি তাদের বীজ প্রদানকারি পিতা।
Whatever forms are produced in all different wombs, O Arjuna, the material Nature is their body-giving cosmic mother; and the Spirit or Consciousness is the life-giving father. (14.04)
सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥ १४-५॥
সত্তম রজ তমঃ ইতি গুনা প্রকৃতি সম্ভবাঃ ।
নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম ।।৫
হে মহাবাহো জড় প্রকৃতি থেকে সতঃ, রজঃ ,তমঃ এই তিনটি গুনের প্রকাশ হয়। জীব যখন জড়া প্রকৃতির সংর্স্পেশে আসে তখন সে তিনটি গুনের দ্বারা আবদ্ধ হয়।
Goodness, passion (or activity), and ignorance (or inertia)---these three modes (or ropes) of material Nature fetter the eternal individual soul to the body, O Arjuna. (14.05)
तत्र सत्त्वं निर्मलत्वात्प्रकाशकमनामयम् ।
सुखसङ्गेन बध्नाति ज्ञानसङ्गेन चानघ ॥ १४-६॥
তত্র সত্তম নির্ম্মলত্বাত্ প্রকাশকম অনাময়ম।
সুখে সঙ্গেঁন বধ্নতি জ্ঞান সঙ্গেন চ অনঘ ।।৬
হে নিস্পাপ;এই তিনটি গুনের মধ্যে সত্ত্বগুন অপেক্ষাকৃত নির্ম্মল, প্রকাশক এবং পাপশুন্য। এই সত্ত্বগুন আমি সুখি এই প্রকার সুখাশক্তি এবং আমি জ্ঞানি এই প্রকার জ্ঞানা শক্তি দ্বারা আমাকে আবদ্ধ করে।
Of these, the mode of goodness is illuminating and good because it is pure. The mode of goodness fetters the living entity by attachment to happiness and knowledge, O sinless Arjuna. (14.06)
रजो रागात्मकं विद्धि तृष्णासङ्गसमुद्भवम् ।
तन्निबध्नाति कौन्तेय कर्मसङ्गेन देहिनम् ॥ १४-७॥
রজঃ রাগাত্মকম্ বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম্।
তত্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম ।।৭
হে কৌন্তেয়, অন্তহীন কামনা বাসনা থেকে রজগুণের উত্পত্তি হয় এবং রজগুনেই জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে।
Arjuna, know that the mode of passion is characterized by intense craving for sense gratification and is the source of material desire and attachment. The mode of passion binds the living entity by attachment to the fruits of work. (14.07)
तमस्त्वज्ञानजं विद्धि मोहनं सर्वदेहिनाम् ।
प्रमादालस्यनिद्राभिस्तन्निबध्नाति भारत ॥ १४-८॥
তমঃ তু অজ্ঞানজম্ বিদ্ধি মোহনম্ সর্বদেহীনম ।
প্রমাদ আলস্য নিদ্্রাভিঃ তত্ নিবধ্নাতি ভারত ।।৮
হে ভারত তমগুন জীবের ভ্রান্তি উত্পাদন করে। প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা তমঃগুন জীবকে আবদ্ধ করে।
Know O Arjuna, that the mode of ignorance---the deluder of the living entity---is born of inertia. The mode of ignorance binds the living entity by carelessness, laziness, and excessive sleep. (14.08)
सत्त्वं सुखे सञ्जयति रजः कर्मणि भारत ।
ज्ञानमावृत्य तु तमः प्रमादे सञ्जयत्युत ॥ १४-९॥
সত্তম সুখে সঞ্জয়তি রজঃ কর্মানি ভারত ।
জ্ঞানম আবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়তি ।।৯
সত্ত্বগুন জীবকে সুখের বন্ধনে আবদ্ধ কওে, রজগুন জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ কওে, এবং তমগুন প্রমাদের বন্ধনে আবদ্ব করে।
O Arjuna, the mode of goodness attaches one to happiness of learning and knowing the Spirit; the mode of passion attaches to action; and the mode of ignorance attaches to negligence by covering Self-knowledge. (14.09)
रजस्तमश्चाभिभूय सत्त्वं भवति भारत ।
रजः सत्त्वं तमश्चैव तमः सत्त्वं रजस्तथा ॥ १४-१०॥
রজঃ তমঃ চ অভিভুয় সত্তম ভবতী ভারত ।
রজঃ সত্ত্বম তমঃ চ এব তমঃ সত্ত্বম রজঃ তথা ।।১০
সত্ত্বগুন যখন প্রবল হয় তখন রজঃ ও তমঃগুন পরাজিত হয়। রজঃগুন যখন প্রবল হয় সত্ত্ব ও তমঃগুন পরাজিত হয়,এবং তমঃগুন যখন প্রবল হয় তখন সত্ত্ব ও রজঃগুন পরাজিত হয় এই ভাবে প্রকৃতির তিনটিগুনের মধ্যে সর্বদা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা হয়।
Goodness prevails by suppressing passion and ignorance; passion prevails by suppressing goodness and ignorance; and ignorance prevails by suppressing goodness and passion, O Arjuna. (14.10)
सर्वद्वारेषु देहेऽस्मिन्प्रकाश उपजायते ।
ज्ञानं यदा तदा विद्याद्विवृद्धं सत्त्वमित्युत ॥ १४-११॥
সর্বদ্বারেষু দেহে অস্মিন প্রকাশঃ উপজায়তে।
জ্ঞানম যদা তদা বিদ্যাত্ বিবৃদ্ধম্ সত্ত্ব্ ইতি উত ।।১১
জ্ঞানের আলোকে জড়দেহের ইদ্রিয় রুপ দ্বারগুলিতে সত্ত্বঃ গুনের প্রকাশ অনুভুতি হয়।
When the light of Self-knowledge illuminates all the senses in the body, then it should be known that goodness is predominant. (14.11)
लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा ।
रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ ॥ १४-१२॥
লাভঃ প্রবৃত্তিঃ আরম্ভঃ কর্মনাম অশমঃ স্পৃহা ।
রজসী এতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ ।।১২
হে ভরত শ্রেষ্ঠ, রজঃগুনের প্রবল বর্ধিত হলে লোভ, কর্মে প্রবৃত্তি, উদ্যম, ও বিষয় ভোগের স্পৃহা বৃদ্ধি পায়।
O Arjuna, when passion is predominant, greed, activity, undertaking of selfish work, restlessness, and excitement arise. (14.12)
अप्रकाशोऽप्रवृत्तिश्च प्रमादो मोह एव च ।
तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन ॥ १४-१३॥
অপ্রকাশঃ অপ্রবৃত্তিঃ চ প্রমাদঃ মোহঃ এব চ।
তমসি এতানি যায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন ।।১৩
তমঃ গুনের প্রভাব বর্ধিত হলে, অপ্সানান্ধকার, প্রমাদ, মোহ উত্পন্ন হয়।
O Arjuna, when inertia is predominant, ignorance, inactivity, carelessness, and delusion arise. (14.13)
यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् ।
तदोत्तमविदां लोकानमलान्प्रतिपद्यते ॥ १४-१४॥
যদা সত্তে প্রবৃদ্ধে তু প্রলয়ম্ যাতি দেহভূত্ ।
তদা উত্তমবিদাম্ লোকান অমলান প্রতিপদ্যতে ।।১৪
সত্ত্বগুন সম্পন্ন ব্যাক্তির দেহ ত্যাগ হইলে নির্ম্মল উচ্চতর লোক প্রাপ্ত হয়।
One who dies when goodness dominates goes to heaven, the pure world of knowers of the Supreme. (14.14)
रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥ १४-१५॥
রজসি প্রলয়ম গত্বা কর্মসঙ্গিষু জায়তে ।
তথা প্রলীনঃ তমসি মূঢ় যোনিষু জায়তে ।।১৫
রজোগুণসম্পন্ন ব্যাক্তির মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়; এবং তমোগুণে আবিষ্ট ব্যক্তির মৃত্যু হলে পশুযোনিতে জন্ম হয়।
One, who dies when passion dominates, is reborn as person attached to action on earth. One who dies in ignorance is reborn as a lower creature. (14.15)
कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥ १४-१६॥
কর্মণঃ সুকৃতস্য আহুঃ সাত্তিকম্ নির্মলম্ ফলম্ ।
রজসঃ তু ফলম্ দুঃখ্যম্ অজ্ঞানম্ তমসঃ ফল্ ।।১৬
সার্থিক কর্মের ফলে জীব পবিত্র হয়। রাজসিক কর্মের ফলে দুঃখভোগ হয় এবং তামসিক কর্মের ফলে অজ্ঞান অচেতনত্ব লাভ হয়।
The fruit of good action is said to be beneficial and pure; the fruit of passionate action is pain; and the fruit of ignorant action is laziness. (14.16)
सत्त्वात्सञ्जायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ तमसो भवतोऽज्ञानमेव च ॥ १४-१७॥
সত্ত্বাত্ সংজায়তে জ্ঞানম্ রজসঃ লোভঃ এব চ ।
প্রমাদ মোহৌ তমসঃ ভবতঃ অপ্সানম এব চ ।।১৭
সত্ত্বগুন থেকে প্রকৃত জ্ঞান, রজগুন থেকে লোভ এবং তমগুন থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উত্পন্ন হয়।
Self-knowledge arises from the mode of goodness; greed arises from the mode of passion; and negligence, delusion, and slowness of mind arise from the mode of ignorance. (14.17)
ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसाः ॥ १४-१८॥
উর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ ।
জঘন্য গুণ বৃত্তিস্থা অধঃ গচ্ছন্তি তামসাঃ ।।১৮
সত্ত্বগুনস্থ ব্যক্তিগন উধ্বর্ গতী লাভ করেন অর্থাত্ উচ্চতর লোকে গমন করেন;রাজসিক ব্যক্তিগন নর লোকে অবস্থান করেন; এবং তামসিক ব্যক্তিগন অধঃ পাতিত হয়ে নর লোকে গমন করেন।
They who are established in goodness go to higher world or heaven; passionate persons are reborn in this mortal world; and the insipid ones, abiding in the mode of ignorance, go to lower planets of hell. (14.18)
नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥ १४-१९॥
ন অন্যম গুনেভ্যঃ কর্তারম যদা দ্রষ্টা অনুপশ্যতি ।
গুনেভ্যঃ চ পরম বেত্তি মদ্ভাবম্ সঃ অধিগচ্ছতি ।।১৯
জীব যখন অনুভব করেন যে প্রকৃতির গুন ব্যথিত কর্মে অন্য কোন কর্তা নেই এবং পনমেশ্বর ভগবান এই সমস্ত গুনের অতিত তখন তিনি আমার পরা প্রকৃতি জানতে পারেন।
When visionaries perceive no doer other than the three modes of material Nature (Gunas) and know the Supreme, which is above and beyond these modes, then they attain Nirvana or salvation. (See also 3.27, 5.09, and 13.29) (14.19)
गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥ १४-२०॥
গুনান এতান অতীত্য ত্রীন দেহী দেহ সমুদ্ভভবম ।
জন্ম মৃত্যু জরাঃ দুখৈঃ বিমুক্তঃ অমৃতম্ অশ্নুতে ।।২০
দেহ ধারী জীব যখন প্রকৃতির তিন গুন অতিক্রম করে জন্ম, জরারুপ দুঃখ বিমুক্ত হন, তখন তিনি ইহ জীবনেই অমৃত তত্ত আস্বাদন করেন।
When one rises above, or transcends the three modes of material Nature that originate in the body, one attains immortality or salvation and is freed from the pains of birth, old age, and death. (14.20)
अर्जुन उवाच ।
कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥ १४-२१॥
অর্জুন উবাচ
কৈঃ লিঙ্গৈঃ ত্রীগুনান এতান অতীতঃ ভবতী প্রভো ।
কিম্ আচার কথম চ এতান ত্রীন গুনান অতিবর্ততে ।।২১
অর্জুন জিজ্ঞাসা করিলেন হে প্রভু যিনি প্রকৃতির তিনটি গুনের অতীত হন তার লক্ষন কি? আর আচারন কিরকম এবং তিনি কিভাবে প্রকৃতির গুনত্রয় অতিক্রম করে।
Arjuna said: What are the marks of those who have transcended the three modes of material Nature, and what is their conduct? How does one transcend these three modes of material Nature, O Lord Krishna? (14.21)
श्रीभगवानुवाच ।
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥ १४-२२॥
उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येवं योऽवतिष्ठति नेङ्गते ॥ १४-२३॥
समदुःखसुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः ।
तुल्यप्रियाप्रियो धीरस्तुल्यनिन्दात्मसंस्तुतिः ॥ १४-२४॥
मानापमानयोस्तुल्यस्तुल्यो मित्रारिपक्षयोः ।
सर्वारम्भपरित्यागी गुणातीतः स उच्यते ॥ १४-२५॥
ভগবান উবাচ
প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহম্ এব চ পান্ডব ।
ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্খতি ।।২২
উদাসীন বদ আসীনঃ গুনৈ যঃ ন বিচাল্যতে।
গুনা বর্তন্তে ইতি এবম যঃ অবতিষ্ঠতি ন ইঙ্গতে ।।২৩
সম দুঃখ সুখঃ স্বস্থঃ সম লোষ্ট্র অশ্ম কাষ্ণনঃ ।
তুল্য প্রিয়ঃ অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্ম সংস্তুতিঃ ।।২৪
মান অপোমানয়ো তুল্যঃ তুল্যঃ মিত্র অরি পক্ষয়োঃ।
সর্ব আরম্ভ পরিত্যাগী গুনাতিতঃ সঃ উচ্যতে ।।২৫
ভগবান বলিলেন -প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভুত হলে যিনি দ্বেষ করেন ন,া এবং তাদের নিবৃত্তি ও আকাঙ্খা করে না, তিনিই গুনাতিত, উদাসিনের মত অবসি'ত থেকে যিনি গুনের দ্বারা বিচলিত হন না,
যিনি সুখ, দুঃখ, মাটির ঢেলা, পাথও, সোনা, প্রিয়, অপ্রিয়, নিন্দাস্তুতি ইত্যাদির প্রতি সমদৃষ্টিসম্পন্ন এবং আত্মস্বরুপে অবস্থিত হয়ে তাদের তুল্য জ্ঞান করেন,যিনি সন্মান এবং অপমানে নির্বিকার, শত্রু ও মিত্রের প্রতি পক্ষ্যপাত শুন্য,যিনি ফলভোগের উদ্দেশ্যে কর্ম না করেও , কেবল ভগবানের প্রীতি সম্পাদনের জন্য কর্ম করেন তিনি গুনাতিত।
Lord Krishna said: One has transcended the modes of material Nature who neither hates the presence of enlightenment, activity, and delusion nor desires them when they are absent; who remains like a witness without being affected by the modes of material Nature; who stays firmly attached to the Lord without wavering---thinking that only the modes of material Nature are operating. (14.22-23)
And one who depends on the Lord and is indifferent to pain and pleasure; to whom a clod, a stone, and gold are alike and to whom the dear and the unfriendly are alike; who is of firm mind; who is calm in censure and in praise and indifferent to honor and disgrace; who is impartial to friend and foe; and who has relinquished all undertakings (for personal gain)---is said to have transcended the modes of material nature. (14.24-25)
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥ १४-२६॥
মাম্ চ যঃ অভ্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে।
সঃ গুণান সমতিত্য এতান ব্রহ্মভুয়ায় কল্পতে ।।২৬
যিনি ঐকান্তিক ভক্তিসহকারে আমার সেবা করেন, এবং যিনি কোন অবস'াতে অধঃপাতিত হন না, তিনিই প্রকৃতির সমস্ত গুন অতিক্রম করে ব্রহ্মভুত অবস্থায় উন্নিত হয়েছেন।
One who serves Me with love and unswerving devotion transcends the three modes of material Nature and becomes fit for Nirvana. (See also 7.14 and 15.19) (14.26)
ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥ १४-२७॥
ব্রহ্মণঃ হি প্রতিষ্ঠ অহম্ অমৃতস্য অব্যয়স্য চ ।
শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ ।।২৭
অমিই নির্বিশেষ ব্যহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। অমৃতত্ত, অব্যয়ত্ব, নিতত্ত্ব্, নিত্য ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় আমিই।
Because I am the source of the immortal Spirit (Brahma), of everlasting cosmic order (Dharma), and of the absolute bliss. (14.27)
ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु
ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे
गुणत्रयविभागयोगो नाम चतुर्दशोऽध्यायः ॥ १४॥
ওঁতৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু
ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে
গুণত্রয়বিভাগযোগো নাম চতুর্দশোঽধ্যায়ঃ।
ওঁ তৎ সৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ্ তথা ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ-অর্জুন সংবাদে ‘গুণত্রয়বিভাগযোগ’ নামক চতুর্দশ অধ্যায় সম্পূর্ণ হল।
Om Tat Sat