আত্মশক্তি ফাউন্ডেশন

ভূমিকা গীতার ধ্যান প্রথম অধ্যায় : অর্জুনবিষাদযোগ দ্বিতীয় অধ্যায় : সাংখ্যযোগ তৃতীয় অধ্যায় : কর্মযোগ চতুর্থ অধ্যায় : জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় : সন্ন্যাসযোগ ষষ্ঠ অধ্যায় : ধ্যানযোগ সপ্তম অধ্যায় : জ্ঞান-বিজ্ঞান-যোগ অষ্টম অধ্যায় : অক্ষর-ব্রহ্মযোগ নবম অধ্যায় : রাজবিদ্যা-রাজগুহ্য-যোগ দশম অধ্যায় : বিভূতিযোগ একাদশ অধ্যায় : বিশ্বরূপ-দর্শনযোগ দ্বাদশ অধ্যায় : ভক্তিযোগ ত্রয়োদশ অধ্যায় : ক্ষেত্র-ক্ষেত্রজ্ঞ-বিভাগযোগ চতুর্দশ অধ্যায় : গুণত্রয়-বিভাগযোগ পঞ্চদশ অধ্যায় : পুরুষোত্তমযোগ ষোড়শ অধ্যায় : দৈবাসুর-সম্পদ-বিভাগযোগ সপ্তদশ অধ্যায় : শ্রদ্ধাত্রয়-বিভাগযোগ অষ্টাদশ অধ্যায় : মোক্ষযোগ গীতা-মাহাত্ম্য
প্রথম অধ্যায়

॥ ॐ श्री परमात्मने नमः ॥

॥ শ্রীমদ্ভগবদ্গীতা ॥

अथ प्रथमोऽध्यायः।  अर्जुनविषादयोगः

অথ প্রথম অধ্যায়
অর্জুনবিষাদযোগ

Chapter 1 : Arjuna's Dilemma

 

धृतराष्ट्र उवाच।

धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।

मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय॥१-१॥

ধৃতরাষ্ট্র উবাচ
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ।
মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।। ১-১

ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়! ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার এবং পাপাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কী করল? ১/১

Emperor Dhritarashtra said: O Sanjaya, after assembling with great enthusiasm for battle at the holy land of Kurukshetra, what did my sons and the sons of Pandu do? 1.1

 

 

सञ्जय उवाच।

दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।

आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्॥१-२॥

সঞ্জয় উবাচ
দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা।
আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ।। ১-২

সঞ্জয় বললেন, হে রাজন্! সেই সময়ে আপনার পুত্র দুর্যোধন ব্যূহ আকারে সজ্জিত পাণ্ডব-সেনাদের দেখে আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথা বললেন-। ১/২

Sanjaya replied: O King, after observing the military formation of the Pandavas your son Duryodhana approached his guru Drona and spoke as follows- 1.2

 

 

पश्यैतां पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।

व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता॥१-३॥

পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম্ আচার্য মহতীং চমূম্।
ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।। ১-৩

হে আচার্য! আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা ব্যূহ আকারে সজ্জিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্য-সমাবেশ অবলোকন করুন। ১/৩

O great teacher, behold this military formation of the army of the Pandavas arranged by your talented disciple Dhrishtadyumna, the son of King Drupada. 1.3

 

 

अत्र शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।

युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः॥१-४॥

অত্র শূরা মহেষ্বাসা ভীমার্জুনসমা যুধি।
যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ।। ১-৪

এই সেনার মধ্যে মহাধনুর্ধর ও যুদ্ধে পারঙ্গম ভীম ও অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী সাত্যকি, বিরাট ও মহারথী রাজা দ্রুপদ রয়েছেন। ১/৪

Within those ranks are great archers who are equal to Bhima and Arjuna in war such as Satyaki, Virata and the powerful charioteer Drupada. 1.4

 

 

धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान्।

पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः॥१-५॥

ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান্।
পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ।। ১-৫

এখানে বীর যোদ্ধা ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও নরশ্রেষ্ঠ শৈব্য উপস্থিত রয়েছেন। ১/৫

Great heroes such as Dhrishtaketu, Cekitana, the heroic king of Kashi, Purujit, Kuntibhoja and Shaibya are also present. 1.5

 

 

युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्।

सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः॥१-६॥

যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান্।

সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ।। ১-৬

আরও উপস্থিত আছেন বলশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রাপুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পাঁচ পুত্র—এঁরা সকলেই মহারথী। ১/৬

The chivalrous Yudhamanyu, the courageous Uttamauja, Abhimanyu the son of Subhadra, and the sons of Draupadi are indeed all mighty chariot warriors. 1.6

 

 

अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।

नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते॥१-७॥

অস্মাকং তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম।
নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান্ ব্রবীমি তে।। ১-৭

দে দ্বিজশ্রেষ্ঠ ! আমার সৈন্যমধ্যেও যে সকল প্রধান সেনানায়ক আছেন তাদেরকেও জেনে নিন। আপনার সম্যক অবগতির জন্য তাদেঁর নাম বলছি। ১/৭

However, O best of brahmanas, you should also know who amongst my army are qualified to lead our military force. Just for your acknowledgement I shall name them. 1.7 

 

 

भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।

अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च॥ १-८॥

ভবান্ ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ।
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির্জয়দ্রথঃ।। ১-৮

আপনি (দ্রোণাচার্য), পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেইরূপ অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা এবং সিন্ধুরাজ জয়দ্রথ রয়েছেন। ১/৮

Your good self as well as Bhishma and Karna are always victorious in battle, as well as Ashvatthama, Vikarna, Bhurishrava and Jayadratha. 1.8

 

 

अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः।

नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः॥१-९॥

অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতাঃ।
নানাশস্ত্রপ্রহরণাঃ সর্বে যুদ্ধবিশারদাঃ।। ১-৯

এ ছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানাপ্রকার অস্ত্র-শস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছেন। তাঁরা সকলেই যুদ্ধে বিশারদ। ১/৯

They are all armed with various weapons, and they are expert in the art of war. All of them are prepared to give up their very lives for my sake, as are many other warriors. 1.9

 

 

अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम्।

पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्॥१-१०॥

অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম্।
পর্যাপ্তং ত্বিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম্।। ১-১০

পিতামহ ভীস্ম কর্তৃক রক্ষিত আমাদের সেনা অপরিমিত। আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সেনা পরিমিত (অপেক্ষাকৃত অল্প)। ১/১০

Our army, protected by the might of Bhishma is unlimited. However, the strength of the opposition, protected by Bhima is insufficient. 1.10

 

 

अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।

भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि॥१-११॥

অয়নেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতাঃ।
ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি।। ১-১১

আপনারা সকলেই নিজ নিজ বিভাগ অনুসারে সমস্ত বূহ্যদ্বারে অবস্থিত থেকে পিতামহ ভীস্মকেই সকল দিক হতে রক্ষা করিতে থাকুন। ১/১১

You must support and protect Bhishma at all costs, at the strategic points of our battle formation. 1.11

 

 

तस्य सञ्जनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।

सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्॥१-१२॥

তস্য সঞ্জনয়ন্ হর্ষং কুরুবৃদ্ধঃ পিতামহঃ।
সিংহনাদং বিনদ্যোচ্চৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান্।। ১-১২

কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করে উচ্চরবে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। ১/১২

The mighty commander-in-chief and the eldest man of the Kuru dynasty, roared as a lion and blew his conch loudly, bringing joy to your son. 1.12

 

 

ततः शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः।

सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत्॥१-१३॥

ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানকগোমুখাঃ।
সহসৈবাভ্যহন্যন্ত স শব্দস্তুমুলোঽভবৎ।। ১৩

তারপর শঙ্খ, নাকাড়া, ঢোল, মৃদঙ্গ, রণশিঙ্গা ইত্যাদি সকল বাদ্য একসঙ্গে বেজে উঠল। সেই রণধ্বনি খুবই ভয়ংকর হয়ে উঠল। ১/১৩

Soon after that, conches, kettledrums, cymbals, drums, and trumpets were sounded together. The war cry was terrible. 1.13

 

 

ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ।

माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः॥१-१४॥

ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ।
মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ।। ১-১৪

তারপর শ্বেত-অশ্ব সমন্বিত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনও দিব্য শঙ্খ বাদন করলেন। ১/১৪

After that, Lord Krishna and Arjuna, seated in a grand chariot yoked with white horses, blew their celestial conches. 1.14

 

 

पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः।

पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः॥१-१५॥

পাঞ্চজন্যং হৃষীকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ।
পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ।। ১-১৫

হৃষীকেশ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, ধনঞ্জয় অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। ১/১৫

Shri Krishna, the Master of the senses, blew his conch-shell called Pancajanya. Arjuna, the winner of great wealth, blew his conch-shell called Devadatta. Bhima, the performer of great feats, blew his conch-shell Paundra. 1.15

 

 

अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।

नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ॥१-१६॥

অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ।
নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ।। ১-১৬

কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। ১/১৬

King Yudhishthira, the son of Kunti, blew his conch-shell Ananta-vijaya. Nakula and Sahadeva blew their conches called Sughosha and Manipushpaka. 1.16 

 

 

काश्यश्च परमेष्वासः शिखण्डी च महारथः।

धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः॥१-१७॥

द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।

सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्॥ १-१८॥

কাশ্যশ্চ পরমেষ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ।
ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ।। ১-১৭
দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে।
সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান্ দধ্মুঃ পৃথক্ পৃথক্।। ১-১৮

হে রাজন্! মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় সাত্যকি, রাজা দ্রুপদ, দৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু—এঁরা সকলেই পৃথক পৃথক ভাবে নিজ নিজ শঙ্খ বাজালেন। ১/১৭-১৮

O emperor, the great archer the king of Kashi, the expert chariot warrior Shikhandi, Dhrishtadyumna, Virata, the invincible Satyaki, Drupada, the sons of Draupadi and Abhimanyu the mighty son of Subhadra all blew their conches. 1.17-18

 

 

स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत्।

नभश्च पृथिवीं चैव तुमुलोऽभ्यनुनादयन्॥१-१९॥

স ঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ।
নভশ্চ পৃথিবীঞ্চৈব তুমুলোঽভ্যনুনাদয়ন্।। ১-১৯

সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে কম্পায়মান করে ধৃতরাষ্ট্র-পুত্রগণ ও তাদের পক্ষের সকলের হৃদয় বিদীর্ণ করল। ১/১৯

The hearts of the sons of Dhritarashtra were shattered as the tumultuous sound echoed throughout the sky and on the earth. 1.19

 

 

अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः।

प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः।

हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते॥१-२०॥

অথ ব্যবস্থিতান্ দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান্ কপিধ্বজঃ।
প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ।
হৃষীকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে।। ১-২০

হে রাজন! এরপর অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ যুদ্ধ আরম্ভের প্রাক্কালে হনুমান খচিত পতাকা শোভিত রথে উপবিষ্ট অর্জুন যুদ্ধে উদ্যত কৌরব-পরিজনদের দেখে ধনুক উত্তোলন করলেন। তিনি হৃষীকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন-। ১/২০

Speaking to Dhritarashtra, Sanjaya said: O emperor, just as the war was about to commence, Arjuna, whose chariot was decorated with the banner of Hanuman, observing your sons poised for battle, took up his bow and spoke to Hrishikesha (Shri Krishna, the Master of the senses), as follows. 1.20

 

 

अर्जुन उवाच।

सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत॥१-२१॥

यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।

कैर्मया सह योद्धव्यमस्मिन् रणसमुद्यमे॥१-२२॥

অর্জুন উবাচ

সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মেঽচ্যুত।। ১-২১

যাবদেতান্নিরীক্ষেঽহয়ং যোদ্ধুকামানবস্থিতান্।
কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন্ রণসমুদ্যমে।। ১-২২

অর্জুন বললেন, হে অচ্যুত কৃষ্ণ! আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন। রণক্ষেত্রে অবস্থিত যুদ্ধাভিলাষী এই বিপক্ষের সেনাদের ভালো করে দেখতে চাই যে, এই মহারণে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ততক্ষণ রথটিকে ঐভাবে রাখুন। ১/২১-২২

Arjuna said: O infallible One (Acyuta), place my chariot between both armies until I behold those who stand here eager for the bat­tle and with whom I must engage in this act of war. 1.21-22

 

 

योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः।

धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः॥१-२३॥

যোৎস্যমানানবেক্ষেঽয়ং য এত্রেঽত্র সমাগতাঃ।
ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের্যুদ্ধে প্রিয়চিকীর্ষবঃ।। ১-২৩

দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় যারা যুদ্ধ করতে এখানে সমবেত হয়েছেন, সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। ১/২৩

I wish to see those who are willing to serve and appease the evil-minded Kauravas by assembling here to fight the battle. (1.23)

 

 

        सञ्जय उवाच।

एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।

सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्॥१-२४॥

সঞ্জয় উবাচ
এবমুক্তো হৃষীকেশো গুড়াকেশেন ভারত।
সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম্।। ১-২৪

সঞ্জয় বললেন- হে ধৃতরাষ্ট্র! অর্জুনের এরূপ অনুরোধে শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে তাঁর উত্তম রথটি স্থাপন করলেন। ১/২৪ 

Sañjaya continued: O descendent of Bharata, being thus requested, Shri Krishna drew Arjuna’s grand chariot in the midst of both armies. 1.24

 

 

भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।

उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति॥१-२५॥

ভীষ্মদ্রোণপ্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম্।
উবাচ পার্থ পশ্যৈতাম্ সমবেতান্ কুরূনিতি।। ১-২৫

ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে বললেন, হে পার্থ! যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখ। ১/২৫

In front of Bhishma, Drona and all other kings of the world, Shri Krishna said: O Pårtha, behold the Kaurava Dynasty assembled here. 1.25

 

 

तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान्।

आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा।

श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि॥१-२६॥

তত্রাপশ্যৎ স্থিতান্ পার্থঃ পিতৃনথ পিতামহান্।
আচার্যান্ মাতুলান্ ভ্রাতৃন্ পুত্রান্ পৌত্রান্ সখীংস্তথা।।
শ্বশুরান্ সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি।। ১-২৬

তখন পৃথাপুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে লক্ষ্য করলেন। ১/২৬

There, among the both armies, Arjuna observed fatherly elders, grandfathers, teachers, maternal uncles, brothers, sons, grandsons, fathers-in-law and friends. 1.26

 

 

तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान्

कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्॥१-२७॥

তান্ সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান্ বন্ধূনবস্থিতান্।
কৃপয়া পরয়াবিষ্টো বিষীদন্নিদমব্রবীৎ।। ১-২৭

উপস্থিত সেই সকল বন্ধুবান্ধবদের দেখে কুন্তীপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ন চিত্তে এই কথা বললেন। ২৭

Seeing all his relatives in front of him on the battlefield, Arjuna, the son of Kunti, became overcome with pity and sorrowfully spoke these words: 1.27

 

 

अर्जुन उवाच।

दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्।

सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति॥१-२८॥

অর্জুন উবাচ
দৃষ্ট্বেমান্ স্বজনান্ কৃষ্ণ যুযুৎসূন্ সমবস্থিতান্।
সীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি।। ১-২৮

অর্জুন বললেন – হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সমবেত যুদ্ধাভিলাষী এই স্বজনদের দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ সব অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। ১/২৮

Arjuna said: O Krishna, seeing all my relatives assembled here and preparing for battle, the strength drains from my limbs and my mouth becomes parched. 1.28

 

 

वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते।

गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते॥१-२९॥

বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে।
গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক্ চৈব পরিদহ্যতে।। ১-২৯

আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। গাণ্ডীব ধনুক হাত থেকে খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ১/২৯

My body trembles, my hair stands on end, my skin burns and my Gandiva bow slips from my grasp. 1.29

 

 

न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः।

निमित्तानि च पश्यामि विपरीतानि केशव॥१-३०॥

ন চ শক্নোম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ।
নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব।। ১-৩০

হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ! আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। ১/৩০

O Krishna, I am unable to stand steady. I cannot keep my composure and my mind is bewildered. O Keshava (killer of the Keshi demon), I see evil omens. 1.30

 

 

न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे।

न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च॥१-३१॥

ন চ শ্রেয়োঽনুপশ্যামি হত্বা স্বজনমাহবে।
ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ।। ১-৩১

যুদ্ধে আত্মীয়-স্বজনদের নিধন করে আমি মঙ্গল দেখছি না। হে কৃষ্ণ! আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য লাভ করে সুখভোগও চাই না। ১/৩১

O Krishna, I see no benefit in slaying my kinsmen in this battle. Neither do I desire victory, nor happiness by attaining a great kingdom. 1.31

 

 

किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा।

येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च॥१-३२॥

त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च।

आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः।॥१-३३॥

मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा।

एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन।॥१-३४॥


কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভৌগৈর্জীবিতেন বা।
যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগাঃ সুখানি চ।। ১-৩২
ত ইমেঽবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যক্ত্বা ধনানি চ।
আচার্যাঃ পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহাঃ।। ১-৩৩
মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালাঃ সম্বন্ধিনস্তথা।
এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোঽপি মধুসূদন।। ১-৩৪

হে গোবিন্দ! যাঁদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায় সেই আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয়স্বজন সকলেই ধন ও প্রাণের আশা পরিত্যাগ করে যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন, তখন আমাদের রাজ্যেই বা কী লাভ? আর সুখভোগ বা জীবনেই বা কী লাভ? হে মধুসূদন! যদি এঁরা আমাকে মেরেও ফেলে, তবুও আমি এঁদেরকে মারতে ইচ্ছা করি না। ১/৩২-৩৪

O Govinda (Krishna), of what avail to us are kingdoms, happiness, or even life itself when all those for whom we may desire them are now arrayed on this battlefield? O Govinda, of what use is a kingdom and it’s pleasures if those for whom we desire all this – our teachers, elders, sons, grandfathers, maternal uncles, fathers-in-law, grandsons, brothers-in-law and other relatives that are present here on this battlefield – are ready to jeopardize their kingdoms and their lives in this battle? O Madhusudana, even if they wish to slay me, I have no desire to slay them. 1.32-34

 

 

अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते।

निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन॥१-३५॥

অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতোঃ কিং নু মহীকৃতে।
নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতিঃ স্যাজ্জনার্দন।। ১-৩৫

পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের রাজত্ব পাই, তবুও নয়। হে জনার্দন! ধৃতরাষ্ট্রপুত্রদের বধ করলে আমাদের কী সুখ হবে? ১/৩৫

O Janardana (Maintainer of all living beings), what to speak of ruling this world, even if we gained sovereignty over the three worlds, what happiness would be attained by killing the sons of Dhritarashtra? 1.35

 

पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः।

तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्।

स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव॥१-३६॥

পাপমেবাশ্রয়েদস্মান্ হত্বৈতানাততায়িনঃ।
তস্মান্নার্হাঃ বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান্ সবান্ধবান্।
স্বজনং হি কথং হত্বা সুখিনঃ স্যাম মাধব।। ১-৩৬

হে মাধব, যদিও এঁরা আততায়ী (এবং আততায়ী শাস্ত্রমতে বধ্য), তবু এই আচার্যাদি গরুজনকে বধ করলে আমরা পাপভাগীই হব। অতএব, সবান্ধব ধৃতরাষ্ট্রপুত্রদেরকে বধ করতে পারি না। স্বজন বধ করে আমরা কি প্রকারে সুখী হব? ১/৩৬

O Madhava (husband of the goddess of fortune), though they are assailant, great misfortune will surely come upon us if we kill our relatives. It is not proper to slay the sons of Dhritarashtra as well as our friends. What happiness will be derived from killing our own kin? 1.36

 

 

यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः।

कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्॥१-३७॥

कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम्।

कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन॥१-३८॥

যদ্যপ্যেতে ন পশ্যন্তি লোভাপহতচেতসঃ।
কুলক্ষয়কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম্।। ১-৩৭
কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম্।
কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দন।। ১-৩৮

লোভে বুদ্ধিশূন্য হয়ে কুলক্ষয়ে ও মিত্রদ্রোহে যে পাপ হয় তা এঁরা বুঝছেন না। কিন্তু হে জনার্দন, কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তা জেনেও কেন যুদ্ধ হতে বিরত হব না? ১/৩৭-৩৮

O Janardana, although the hearts of these men are overwhelmed by greed and they cannot see the fault in betraying ones friends and the offense of murdering one’s kinsmen, why should we engage in such a terrible activity, knowing well the consequences? 1.37-38

 

 

कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः।

धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत॥१-३९॥

কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ।
ধর্মে নষ্টে কুলং কৃৎস্নমধর্মোঽভিভবত্যুত।। ১-৩৯

কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে অধর্ম সমস্ত কুলকে দূষিত করে থাকে। ১/৩৯

Eternal family traditions and codes of moral conduct are destroyed with the destruction of (the head of the) family in a war. And immorality prevails in the entire dynasty due to the destruction of family traditions. 1.49

 

 

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।

स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥१-४०॥

অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ।
স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসঙ্করঃ।। ১-৪০

হে কৃষ্ণ, বংশ অধর্মগ্রস্ত হলে কুলস্ত্রীগণ দুষ্টা হয়। হে বৃষ্ণিবংশীয় গোবিন্দ, কুলনারীগণ দুষ্টা হলে বর্ণসঙ্কর জন্মগ্রহণ করে। ১/৪০

O Krishna, descendent of Vrishni, when immorality prevails then the women of the family become degraded. When the women become degraded, then undesirable offspring is the result. 1.40


 

सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च।

पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः॥१-४१॥

সঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ।
পতন্তি পিতরো হ্যেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ।। ১-৪১

বর্ণসঙ্কর উৎপন্ন হলে তা কুলঘাতকদের এবং কুলকে নরকগামী করে এবং শ্রাদ্ধ-তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণও নরকে পতিত হয় (অধোগতি প্রাপ্ত হয়)। ১/৪১

This brings the family and the destroyer of the family values to hell because the spirits of their ancestors are degraded when deprived of ceremonial of­ferings of love and respect by the unwanted progeny. 1.41

 

 

दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः।

उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः॥१-४२॥

দোষৈরেতৈঃ কুলঘ্নানাং বর্ণসঙ্করকারকৈঃ।
উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ।। ১-৪২

কুলনাশকারীদের বর্ণসঙ্করকারক ঐ দোষে সনাতন জাতিধর্ম, কুলধর্ম ও আশ্রমধর্মাদিও উৎসন্ন যায়। ১/৪২

The everlasting qualities of social order and family traditions of those who destroy their family are ruined by the sinful act of illegitimacy. 1.42

 

 

उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन ।

नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुम॥१-४३॥

উৎসন্নকুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন।
নরকে নিয়তং বাসো ভবতীত্যনুশুশ্রুম।। ১-৪৩

হে জনার্দন, আমরা গুরুমুখে শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয়, তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয়। ১/৪৩

O Janardana, I have heard that those who destroy family, social and spiritual values eternally reside in hell or wretched conditions. 1.43


 

अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्।

यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः॥१-४४॥

হো বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম্।
যদ্রাজ্যসুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতাঃ।। ১-৪৪

হায়! দুর্ভাগ্য! আমরা বুদ্ধিমান হয়েও কী মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি! রাজ্য ও সুখ ভোগের আশায় স্বজন বধ করতে উদ্যত হয়েছি!১/৪৪

Alas, what wickedness we are determined to commit – simply due to our greed to enjoy royal pleasures we are prepared to kill our own relatives! 1.44

 

 

यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः।

धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत्॥१-४५॥

যদি মামপ্রতীকারমশস্ত্রং শস্ত্রপাণয়ঃ।
ধার্তরাষ্ট্রা রণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ।। ১-৪৫

আত্মরক্ষায় নিস্পৃহ ও নিরস্ত্র অবস্থায় যদি আমাকে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা বধও করে, তবে সেই মৃত্যুও আমার পক্ষে কল্যাণজনক হবে। ১/৪৫

If the sons of Dhritarashtra, with weapons in their hands, slay me unarmed and unresisting on this battlefield, that would be considered better by me. 1.45

 

 

सञ्जय उवाच ।

एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् ।

विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः॥१-४६॥

সঞ্জয় উবাচ
এবমুক্ত্বার্জুনঃ সঙ্খ্যে রথোপস্থ উপাবিশৎ।
বিসৃজ্য সশরং চাপং শোকসংবিগ্নমানসঃ।। ১-৪৬

সঞ্জয় বললেন, রণভূমিতে শোকে উদ্বিগ্ন-চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর উপবেশন করলেন। ১/র৪৬

Sanjaya said: Having said this in the battlefield and casting aside his bow and arrows, Arjuna sat down on the seat of the chariot with his mind overwhelmed with sorrow. 1.46

 

 

ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु

ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे

अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्यायः ॥१॥

ওঁতৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু

ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে

অর্জুনবিষাদযোগো নাম প্রথমোঽধ্যায়ঃ।।

ওঁ তৎ সৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ্ তথা ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ-অর্জুন সংবাদে ‘অর্জুনবিষাদযোগ’ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হল।

 

Om Tat Sat